এক্সপ্লোর

Neeraj Chopra: চোটের জেরেই প্যারিসে সেরাটা দিতে পারেননি! অস্ত্রোপ্রচার করানোর ভাবনাচিন্তা নীরজ চোপড়ার

Paris Olympics 2024: নীরজের ছয়টি থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল হয়। অনেকেই মনে করছেন নীরজ প্যারিসে নিজের সেরাটা দিতে পারেননি।

প্যারিস: ২০২৪ অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের পদকজয়ের সবথেকে বড় আশা ছিলেন তিনি। তবে টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) এবারে সোনা জিততে পারেননি। ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েই সন্তুষ্ট হতে হয়েছে তাঁক। নীরজের ছয়টি থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল হয়। অনেকেই মনে করছেন নীরজ প্যারিসে নিজের সেরাটা দিতে পারেননি।

নীরজ জানান তিনি চোট নিয়েই বিগত কয়েক বছর ধরে খেলা চালিয়ে যাচ্ছেন। নিজের টেকনিকের দিকে নজর দিতে পারছেন না। তিনি বলেন, 'আমি আমার দলের সকলের সঙ্গে কথা বলে প্রয়োজনমতো একটা সিদ্ধান্ত নেব। আমার শরীরের যা পরিস্থিত, সেই নিয়েই নিজেকে টানছি। আজকের থ্রোটা ভাল ছিল। তবে আমার মধ্যে আরও অনেক দক্ষতা রয়েছে। তবে তার জন্য আমার নিজেকে ফিট রাখা প্রয়োজন। আমি ভেবেছিলাম আমি (আর্শাদের থ্রো) পার করে দেব। সেই আত্মবিশ্বাসটা ছিল। এই চোট নিয়েই তো আমি ৮৯.৯৪ মিটার (নিজের সেরা) থ্রো করেছিলাম। তবে আমার চোটের দিকেই তো আমার আধা মনসংযোগ চলে যায়। প্রয়োজন টেকনিকে নজর দেওয়া, তার বদলে আমায় চোটের কথা মাথায় রাখতে হচ্ছে।'

এই চোটের কারণেই ২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে পারেননি তিনি। বছরের শুরুতেও চোটে ভুগছিলেন তিনি। তবে এবার তাঁকে কোনও এক সিদ্ধান্তে আসতেই হবে বলে ধারণা নীরজের। পাশাপাশি ভবিষ্যতে এই চোট সারলে যে তিনি আরও দূরে জ্যাভলিন ছুড়তে পারবেন, সেই বিষয়েও আশাবাদী তারকা ভারতীয় অ্যাথলিট। 'এই চোটটা আমায় খুব ভোগাচ্ছে। ডাক্তাররা তো গত বছরই আমায় অস্ত্রোপ্রচার করাতে বলেছিলেন। তবে আমি এই নিয়েই টানছি। হ্যাঁ, চোটের ওপর কাজকর্ম করেছি। তবে এবার বড় কোনও সিদ্ধান্ত নিতেই হবে। পদক জেতাটা আলাদা বিষয়। তবে যতটা দূরত্বে আমি থ্রো করতে সক্ষম, ততটা হচ্ছে না। ২০১৮ এশিয়ান গেমসে ৮৮ মিটার থ্রোয়ের পর মনে হয়েছিল আমার মধ্যে এর থেকে বড় থ্রো করার দক্ষতা রয়েছে। ভবিষ্যতে নিশ্চয়ই সেটা করব।' বলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী নীরজ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্যারিসে রুপো নীরজ চোপড়ার, অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা পাকিস্তানের আর্শাদের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget