এক্সপ্লোর

Neeraj Chopra: প্যারিসে রুপো নীরজ চোপড়ার, অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা পাকিস্তানের আর্শাদের

Paris Olympics 2024: রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু প্রথম পাঁচটি থ্রোয়ে ওই একটি মাত্র থ্রোই সফল ক্ষেপণ করেছিলেন।

প্যারিস: অলিম্পিক্সে (Paris Olympics 2024) রুপো জয় নীরজ চোপড়ার (Neeraj Chopra)। টোকিওতে সোনা এসেছিল। কিন্তু প্যারিসে সোনা মিস করে গেলেন। তবে ফাইনালে নিজের সেরা থ্রো ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু প্রথম পাঁচটি থ্রোয়ে ওই একটি মাত্র থ্রোই সফল ক্ষেপণ করেছিলেন। এই রুপো জয়ের সঙ্গে সঙ্গেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে দুটো অলিম্পিক্সে পদক জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)।

কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৯.৩৪ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষে থেকেই ফাইনালে পৌঁছেছিলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু ফাইনালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম। আর এদিন ঠিক সেই নাদিমের কাছেই হেরে গেলেন নীরজ। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার নিজের ছয়টি পদক্ষেপের মধ্যে দুটোই ছুড়লেন ৯০ মিটার দূরত্বের বেশি। দ্বিতীয় থ্রো-তে ৯২.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করে মূলত সোনা নিশ্চিত করে ফেলেছিলেন আর্শাদ। অন্য়দিকে নীরজও দ্বিতীয় থ্রো-তেই ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। আর্শাদের ৯২.৯৭ মিটার দূরত্বের থ্রো অলিম্পিক্স রেকর্ড। এত দূর এখনও পর্যন্ত কােনও অলিম্পিক্সে কেউ ফেলতে পারেননি। নিজের শেষ থ্রোটিও ৯১.৭৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। নীরজের শেষ থ্রোটিও ৮০ মিটার দূরত্বের বেশি অতিক্রম করতে পারেনি। তবে দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরত্ব অতিক্রম করে নেওয়ায় প্যারিস অলিম্পিক্সে নিজের রুপো ও ভারতের পঞ্চম পদক নিশ্চিত করে ফেলেন নীরজ। 

নীরজের কেরিয়ারের সেরা থ্রো ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করা। তাই নাদিমের ছোড়া দূরত্ব অতিক্রম করতে হলে মিরাক্যাল থ্রো করতেই হত ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ারকে। কিন্তু এদিন কোথাও যেন বারবার ছন্দ হারিয়ে ফেলছিলেন। চাপ অনুভব করছিলেন। রুপো জিতলেও একেবারেই নিজের পারফরম্য়ান্স খুশি হতে পারবেন না পানিপথের টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। 

২০০৮ ও ২০১২ অলিম্পিক্সে পদক জিতেছিলেন কুস্তিতে সুশীল কুমার। রিও অলিম্পিক্স ও টোকিও অলিম্পিক্স থেকে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন পি ভি সিন্ধু। মনু ভাকের শ্যুটিংয়েই প্যারিস অলিম্পিক্স থেকে দুটো পদক জিতেছেন এবার। আর সেই তালিকায় এবার নীরজও ঢুকে পড়লেন। টোকিওতে সোনা ও প্যারিসে রুপো। দুটো অলিম্পিক্স পদক এখন এই তরুণের ঝুলিতে। 

আরও পড়ুন: ''অধ্যাবসায়, পরিশ্রম ও টিম স্পিরিটের সফলতা'', হকি দলের ব্রোঞ্জ জয়ের পর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সেরা শিরোনাম

Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget