এক্সপ্লোর

Paris Olympics 2024: প্যারিসে তাঁর বিরুদ্ধে অন্যায় হয়েছে! অলিম্পিক্স থেকে বিদায়ের পর সোশ্যাল মিডিয়ায় সরব নিশান্ত দেব

Nishant Dev: পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মার্কো ভার্দের বিরুদ্ধে পরাজিত হন নিশান্ত দেব। বিচারকরা ৪-১ প্রতিপক্ষের হয়েই রায় দেন।

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন তিনি। পদক সুনিশ্চিত করার থেকে মাত্র এক ধাপ আগে নিশান্ত দেবের (Nishant Dev) স্বপ্নভঙ্গ হয়। পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মার্কো ভার্দের বিরুদ্ধে পরাজিত হন তিনি। বিচারকরা ৪-১ প্রতিপক্ষের হয়েই রায় দেন। এই সিদ্ধান্ত নিয়ে এবার একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন নিশান্ত। কাঠগড়ায় তুললেন তাঁর ম্যাচে বিচারকদের সিদ্ধান্তকেও।

২৩ বছর বয়সি ভারতীয় বক্সার নিজের হতাশা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি যে কী পরিমাণে সততার সঙ্গে কত ঘণ্টা কড়া অনুশীলন সেরেছি, সেই বিষয়ে কারুর কোনও ধারণা নেই। প্রতিদিন এই লক্ষ্যে একটু একটু করে এগিয়েছি, কতই না আত্মত্যাগ করেছি। একটা মুহূর্তেই সবটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হল। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার থেকে যেন সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আমার প্রতি যে অন্য়ায় হয়েছে, তা আমায় ভীষণ ব্যথিত করেছে। আমার মধ্যে ক্ষোভ, হতাশ এবং দুঃখের সম্মিলিত ঝড় বইছে। এক মুহূর্তেই আমার স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়। বিচারকদের সিদ্ধান্তের বেদনাটা যেন আমার সারা শরীরে অনুভূত হচ্ছিল। আমি মেনে নিতে পারছিলাম না।'

তিনি আরও জানান যে এই পরাজয় তাঁকে নতুন উদ্য়মে ফিরে আসার উদ্দেশ্য় দিয়েছে এবং তাঁর ভবিষ্যকের সাফল্যকে আরও মিষ্টিমধুর করে তুলবে। 'আমি হয়তো পদক জিততে পারিনি, কবে জীবনের এক নতুন উদ্দেশ্য, নতুন লক্ষ্য় পেয়েছি। আমার সফর এখানে শেষ হচ্ছে না, বরং এই তো সবে শুরু। আমি আরও কড়া অনুশীলন করব, বুদ্ধিদীপ্তভাবে লড়াই করব এবং আরও ক্ষিপ্র হয়ে ফিরব। এটা আমার অলিম্পিক্স স্বপ্নের সমাপ্তি নয়, বরং ভবিষ্যতের সাফল্যকে এটা আরও মধুর করে তুলবে।' মত ভারতীয় বক্সারের।

View this post on Instagram
 
A post shared by 𝐍𝐢𝐬𝐡𝐚𝐧𝐭 𝐃𝐞𝐯 (@nishantboxer_jr)

ম্যাচের ফল ঘোষণার আগে হাত তুলে উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন নিশান্ত। তিনি ধরেই নিয়েছিলেন যে, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত অবশ্য ফল গেল মার্কোর দিকেই। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে খালি হাতেই অলিম্পিক্স থেকে ফিরতে হয় ভারতীয় বক্সারকে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক নেটিজেনরাই সরব হয়েছিলেন। এবার নিশান্ত নিজেও তাঁর উষ্মা প্রকাশ করলেন। সেই হার এখনও ভারতীয় বক্সার যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: মাত্র পঞ্চম খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে কেরিয়ার গোল্ডেন স্ল্যামের মালিক জকোভিচ, প্যারিসে জিতলেন সোনা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget