এক্সপ্লোর

Paris Olympics 2024: প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের টিকিট, আশার আলো নিশান্ত

Nishant Dev: নিশান্ত গোটা টুর্নামেন্টেই দুরন্ত ছন্দে। তাঁর নিখুঁত পাঞ্চের জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। দ্বিতীয় রাউন্ডে কেবোতারি পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু নিশান্তকে আটকানো যায়নি।

নয়াদিল্লি: দরজায় কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক্স (Paris Olympics)। চলছে যোগ্যতা অর্জনের চূড়ান্ত সব রাউন্ড। তার মাঝেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। ভারতের প্রথম পুরুষ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নিশান্ত দেব (Nishant Dev)। শুক্রবার বিশ্ব বক্সিং যোগ্যতা অর্জনকারী পর্বে পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মলডোভার ভ্যাসাইল কেবোতারিকে কার্যত দাঁড়াতেই দিলেন না নিশান্ত। ভারতীয় বক্সার ৫-০ ব্যবধানে জিতলেন।

সব মিলিয়ে ভারতের চতুর্থ বক্সার হিসাবে প্যারিস অলিম্পিক্সের টিকিট পেলেন নিশান্ত। নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি বিভাগে), প্রীতি (মহিলাদের ৫৪ কেজি বিভাগে) ও টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লাভলিনা বর্গোহাই (মহিলাদের ৭৫ কেজি বিভাগে)-এর পর। ২০২২ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে তিন কন্যা প্যারিস অলিম্পিক্সের টিকিট কনফার্ম করেছেন।

নিশান্ত গোটা টুর্নামেন্টেই দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁর নিখুঁত পাঞ্চের জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। দ্বিতীয় রাউন্ডে কেবোতারি পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন। কিন্তু তাতে নিশান্তকে আটকানো যায়নি। শেষ তিন মিনিটে ভারতীয় বক্সারকে কিছুটা হতোদ্যম লাগলেও আগ্রাসী মনোভাব ছাড়েননি। ক্যানভাসে থাকাকালীন ভারতীয় বক্সারকে ঘুঁষি মারায় এক পয়েন্ট কাটা হয় কেবোতারির।

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন আরও চার বক্সার। তাঁরা হলেন অরুন্ধতী চৌধুরী (মহিলাদের ৬৬ কেজি বিভাগ), অমিত পাংহাল (পুরুষদের ৫১ কেজি বিভাগ), সচিন সিওয়াচ (পুরুষদের ৫৭ কেজি বিভাগ) ও সঞ্জিৎ (পুরুষদের ৯২ কেজি বিভাগ)। আর ২টি ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করে ফেলবেন চারজনই। শুক্রবার সন্ধ্যায় নামছেন চার বক্সারই।                                            

আরও পড়ুন: চোখধাঁধানো পরিসংখ্যান, কিন্তু ট্রফি জয়ের স্বাদ পাননি, টি-২০ বিশ্বকাপে কোহলির রেকর্ড কী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget