এক্সপ্লোর

আইসিএল খেলা থেকে প্রধান নির্বাচককে কটাক্ষ, বারবার বিতর্কে জড়িয়েছেন রায়াডু

কয়েকমাস আগেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, চার নম্বরে তাঁর পছন্দের ব্যাটসম্যান রায়াডু। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পান অলরাউন্ডার বিজয় শঙ্কর।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে প্রতিভার প্রতি সুবিচার করতে না পারা কোনও ক্রিকেটারের নাম করতে হলে সবার আগে থাকবেন অম্বাতি রায়াডু। বিদ্রোহী লিগে খেলা থেকে শুরু করে একাধিকবার বিপক্ষ দলের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে বচসা, এমনকী, এবারের বিশ্বকাপে চূড়ান্ত দলে সুযোগ না পেয়ে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, বারবার বিতর্কে জড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভাল খেলার লক্ষ্যে গত বছর প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন তিনি। কিন্তু বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করলেন রায়াডু। ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে বিসিসিআই-এর কোপে পড়েন রায়াডু। ২০০৯ সালে অবশ্য যে ৭৯ জন ক্রিকেটার মূলস্রোতে ফিরে আসার সুযোগ পান, তাঁদের মধ্যে তিনিও ছিলেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হলেও, টেস্ট খেলার সুযোগ মেলেনি রায়াডুর। কয়েকমাস আগেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, চার নম্বরে তাঁর পছন্দের ব্যাটসম্যান রায়াডু। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পান অলরাউন্ডার বিজয় শঙ্কর। প্রধান নির্বাচক বলেন, ত্রিমাত্রিক দক্ষতার জন্যই বিজয়কে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। রায়াডুকে রাখা হয় স্ট্যান্ডবাই তালিকায়। এরপরেই প্রসাদকে কটাক্ষ করে রায়াডু ট্যুইট করেন, ‘বিশ্বকাপ দেখার জন্য ত্রিমাত্রিক চশমা কিনছি।’ চোট পেয়ে শিখর ধবন, বিজয় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, তাঁদের পরিবর্ত হিসেবে সুযোগ পাননি রায়াডু। এরপরেই তিনি অবসর ঘোষণা করলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR Play Off Scenario: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
LSG vs PBKS match highlights: সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স আইয়ার, ছয় ম্যাচ পর জয়ে ফিরে প্লে-অফের দৌড়ে টিকে থাকল পঞ্জাব কিংস
Satadru attacks Aroop: পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
পালাবদলের পর খুলেছে 'মেসি ফাইলস', ফের শতদ্রুর নিশানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার
Royal Challengers Bengaluru: কোয়ালিফায়ার ১-এ মাঠে নামার আগেই আরসিবির মাথায় হাত, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget