এক্সপ্লোর

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের বিরুদ্ধে ঈশান কিষাণই ভারতের বাজি: হেডেন

Hayden On Ishan: ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে আগামী ৭ জুন থেকে। দুই দলই চূড়ান্ত প্রস্তুতি সারছে এই মুহূর্তে।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে আগামী ৭ জুন থেকে। দুই দলই চূড়ান্ত প্রস্তুতি সারছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়া যেখানে তাঁদের পূর্ণ শক্তির দল নিয়ে নামবে, সেখানে ভারতীয় দল পাবে না ঋষভ পন্থ, কে এল রাহুল, যশপ্রীত বুমরার মত তারকা ক্রিকেটারদের। বিশেষ করে পন্থের অভাব ভারত বোধ করবে, এমনই মনে করেন ম্যাথু হেডেন। প্রাক্তন অজি ওপেনার তাই চাইছেন ভারত যাতে একাদশে ঈশান কিষাণকে রাখে। ঈশান কিষাণই অজিদের ওভালে বেগ দিতে পারবেন বলে মনে করছেন হেডেন। 

কী বলছেন ম্যাথু হেডেন?

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পন্থ। একার হাতে অজিদের হারিয়ে দিয়েছিলেন প্রায় ব্রিসবেনে। এখনও সেই ক্ষত শুকোয়নি অজিদের। তাই পন্থের অভাব মেটানো ভারতের কাছে বড় চ্য়ালেঞ্জ মনে করছেন হেডেন। তিনি বলছেন, ''আমি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হলে অবশ্যই ঈশান কিষাণকে প্রথম একাদশে সুযোগ দিতাম। কারণ ও একজন অসম্ভব প্রতিভাসম্পন্ন উইকেট কিপার ব্য়াটার। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত বিকল্প একজন।''

অনুশীলনে মত্ত বিরাটরা 

 দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS) একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। ব্যাটিং, বোলিং অনুশীলন তো চলছেই পাশাপাশি ভারতীয় দলের (Team India) তারকাদের মন দিয়ে ফিল্ডিং অনুশীলন করতেও দেখা গেল।

শুক্রবার, ২ জুন বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে বিরাট কোহলি, অক্ষর পটেল, শুভমন গিলদের ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায়। ভারতীয় দলের তারকাদের দুই ভাগে ভাগ করে এই অনুশীলন করা হয়। একদল হাই ক্যাচের অনুশীলন করে, অপর দলকে তুলনামূলক দ্রুত গতিতে ক্লোজ ক্যাচিংয়ের অনুশীলন করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এনার্জি লেভেলটা প্রতিটি সেশনের সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে।'

প্রসঙ্গত, এই নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। এর আগের সাইকেলে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাজিত হতে হয় ভারতকে। এবার লড়াইটা অজিদের সঙ্গে। গতবারের হারের হতাশা ভুলে ভারতীয় দল আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারে কি না, সেটাই দেখার বিষয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget