এক্সপ্লোর

দৃষ্টিহীন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দুধ বিক্রেতা, খেতমজুরের সন্তান, সাধারণ গায়ক

নয়াদিল্লি: ভারতে জাতীয় দলের ক্রিকেটাররা জনপ্রিয়তা, খ্যাতি, সামাজিক অবস্থান, আর্থিক সুযোগ-সুবিধার দিক থেকে সেরা। কিন্তু সেটা শুধু বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনিদের ক্ষেত্রে। দৃষ্টিহীন ক্রিকেটাররা পরপর দু’বার বিশ্বকাপ জেতার পরেও ন্যূনতম আর্থিক সুবিধা পান না। কেউ অর্থ রোজগারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে বেড়ান, কেউ খেতমজুর হিসেবে কাজ করেন, আবার কেউ দুধ বিক্রি করেন। তাঁরাই দেশকে সম্মান এনে দিয়েছেন। বিনিময়ে কিছুই মেলেনি। দারিদ্র্য তাঁদের নিত্যসঙ্গী। বিরাটদের তুলনায় ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সাফল্য অনেক বেশি। তাঁরা গত ৫৯ মাসে দু’বার টি-২০ বিশ্বকাপ, দু’বার একদিনের বিশ্বকাপ, একবার এশিয়া কাপ এবং চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন। তারপরেও দলের ১৭ জন সদস্যর মধ্যে ১২ জনেরই স্থায়ী চাকরি নেই। তাঁদের মধ্যে সাতজন বিবাহিত। যাঁরা চাকরি করেন, দেশের হয়ে খেলতে যাওয়ার জন্য তাঁরা ছুটি পান না। ফলে বিনা বেতনের ছুটি নিয়েই তাঁদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে হয়। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হওয়া অল-রাউন্ডার গণেশ মুন্দকরের বাবা-মা খেতমজুর হিসেবে কাজ করেন। সেই কাজে বাবা-মাকে সাহায্য করার পাশাপাশি একটি ছোট মুদিখানা দোকানও চালান গণেশ। তিনি বলেছেন, ‘পরিবারের লোকজন খেলা ছেড়ে দিতে বলেন। কিন্তু এটা আমার প্যাশন। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার পর গুজরাত সরকার আমাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও চাকরি পাইনি।’ অপর এক দৃষ্টিহীন ক্রিকেটার প্রেম কুমার গান করেন। তিনি বলেছেন, ‘সাত বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে আমি দৃষ্টিশক্তি হারাই। ক্রিকেট খেলে টাকা রোজগার করতে পারি না। তাই বিভিন্ন অনুষ্ঠানে গান গাই। প্রতিটি অনুষ্ঠানে গান গেয়ে আমি এক হাজার থেকে দেড় হাজার টাকা পাই। মাসে দু-তিনটি অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পাই। বিনায়ক চতুর্থীর সময় অবশ্য প্রায় ১০টি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাই। তাতে যা রোজগার হয়, সেটা দিয়ে পরিবারের সব খরচ মেটানো সম্ভব নয়।’ অল-রাউন্ডার অনিল আর্যর পরিবারে আটজন সদস্য। পরিবারের মাসিক রোজগার ১২,০০০ টাকা। অনিলের বাবা খেতমজুর। এই ক্রিকেটার দুধ বিক্রি করেন। স্থায়ী চাকরি না করায় বিয়ে করতে পারছেন না বেঙ্কটেশ্বর রাও। ভারতের দৃষ্টিহীন দলের অধিনায়ক অজয় রেড্ডি বলেছেন, ‘আমাদেরও কোহলি, ধোনির মতোই প্যাশন আছে। কিন্তু আমরা স্বীকৃতি পাই না। ক্রীড়ামন্ত্রক বা বিসিসিআই আমাদের স্বীকৃতি দেয় না। এটা অত্যন্ত দুঃখজনক।’ কোচ জন ডেভিড বলেছেন, ‘দৃষ্টিহীন ক্রিকেটারদের সংগঠন বিসিসিআই-এর অনুমোদিত না। সরকার নামমাত্র সাহায্য করে। সুযোগ-সুবিধা তো দূর, আমাদের অনুশীলনের মাঠ পাওয়াই মুশকিল হয়। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
England vs Norway: গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা
গোল বাতিল, ক্যামেরার তারে বলের ধাক্কাকে উপেক্ষা! রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন হালান্ডের বাবা

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget