এক্সপ্লোর

PAK vs AUS Semi-Final: জ্বরে কাবু মহম্মদ রিজওয়ান, শোয়েব মালিক, আজ খেলা নিয়ে সংশয়

ICC T20 World Cup 2021: আজ টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তার আগে মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যায় পাক শিবির।

দুবাই: আজ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। তবে তার আগে দলের দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের অসুস্থতা নিয়ে সমস্যায় পাক শিবির। এই দুই ক্রিকেটার গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। এমনকী, ম্যাচের আগের দিনও তাঁরা অনুশীলনে যোগ দিতে পারেননি। ফলে রিজওয়ান ও শোয়েব আজ খেলতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে। এই দুই ক্রিকেটারকে না পেলে সমস্যায় পড়তে পারে পাকিস্তান।

পাক শিবির সূত্রে খবর, রিজওয়ান ও শোয়েবের করোনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তবে পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সুমরো তাঁদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। রিজওয়ান ও শোয়েব আজ খেলতে পারবেন কি না, সেটা ম্যাচের আগে জানা যাবে।

চলতি টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন রিজওয়ান। তিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ২১৪ রান করেছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে রিজওয়ানের ওপেনিং জুটি বিপক্ষ দলগুলিকে বারবার সমস্য়ায় ফেলে দিয়েছে। ফলে আজ যদি রিজওয়ান খেলতে না পারেন, তাহলে নিঃসন্দেহে ধাক্কা খাবে পাকিস্তান। এই ওপেনার যদি শেষপর্যন্ত খেলতে না পারেন, তাহলে তাঁর বদলে দলে আসতে পারেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। সেক্ষেত্রে তিনিই উইকেটকিপিং করবেন। ব্যাটিং ওপেন করতে পারেন ফকর জামান।

অন্যদিকে, শোয়েব যদি খেলতে না পারেন, তাহলেও দল বাছাই নিয়ে সমস্যায় পড়তে পারে পাকিস্তান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হন শোয়েব। তিনি ৬টি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে মাত্র ১৮ বলে ৫৪ রান করেন। দুরন্ত ফর্মে থাকা এই অলরাউন্ডারের অসুস্থতা পাকিস্তানের পক্ষে বড় ধাক্কা হতে পারে।

পাক টিম ম্যানেজমেন্ট অবশ্য শেষমুহূর্ত পর্যন্ত আশাবাদী, রিজওয়ান ও শোয়েব দু’জনেই আজ খেলতে পারবেন। শেষপর্যন্ত কী হয়, সেটা জানার জন্য আর কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget