এক্সপ্লোর

Pak vs NZ: শেষ চারে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষা বাবরদের, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

T20 World Cup: গুলিবিদ্ধ ইমরান হাসপাতালে শয্যাশায়ী। তবে কিংবদন্তি অধিনায়কও নিশ্চয়ই উৎসাহিত হবেন এটা দেখে যে, ফের এক বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

সিডনি: একদল প্রথম ম্যাচেই হারিয়েছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গ্রুপ ওয়ানের শীর্ষে থেকে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। অন্য দল হেরে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। এক সময় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছিল। সেখান থেকে অলৌকিকভাবে ঘুরে যায় ভাগ্য। ডাচদের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যেতেই শেষ চারের টিকিট কনফার্ম হয়।

বুধবার সেমিফাইনালে মুখোমুখি সেই নিউজিল্যান্ড ও পাকিস্তান। যে ম্যাচকে অনেকে ১৯৯২ ওয়ান ডে বিশ্বকাপের রিম্যাচ বলছেন। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ সামলাতে হয়েছিল পাকিস্তানকে (Pak vs NZ)। কিউয়িদের হারিয়েই ফাইনালে উঠেছিল পাকিস্তান, জিতে নিয়েছিল ট্রফিও।

গুলিবিদ্ধ ইমরান হাসপাতালে শয্যাশায়ী। তবে কিংবদন্তি অধিনায়কও নিশ্চয়ই উৎসাহিত হবেন এটা দেখে যে, ফের এক বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সর্বত্র আলোচনা, ১৯৯২ সালের স্মৃতি কি ফেরাতে পারবেন বাবর আজমরা?

পাশাপাশি ভাগ্য নিয়েও চলছে চর্চা। সেপ্টেম্বরে দেশের মাটিতে, করাচিতে ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-টোয়েন্টিতে পরাজয়ের পর পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক বলেছিলেন, কিছুই আমাদের হাতে নেই। সবই প্রকৃতির নিয়ম। যে মন্তব্য নিয়ে হাসাহাসি হয়েছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অবশ্য ভাগ্য সঙ্গ দিয়েছে পাক দলের। বিদায় নেওয়ার মুখে দাঁড়িয়েও অলৌকিকভাবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন বাবর আজমরা। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায়। এখন বলাবলি হচ্ছে, এটাও হয়তো প্রকৃতিরই নিয়ম।

সিডনিতে বুধবারের সেমিফাইনালে অনেকের নজর থাকবে বাবরের ব্যাটের দিকে। চলতি বিশ্বকাপে একেবারেই বিবর্ণ বাবর। এক সময় বিরাট কোহলির সঙ্গে তাঁর শ্রেষ্ঠত্বের তুলনা হতো। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে বিরাট। আর ফর্ম হারিয়েছেন বাবর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে তিনি কী করেন, দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

নিউজিল্যান্ডের হয়ে তিন ধরনের ফর্ম্যাটে চারটি বিশ্বকাপ ফাইনালে নামতে চলেছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও কোনও বিশ্বকাপ জেতেননি তাঁরা। এটাই হয়তো তাঁদের কাছে শেষ সুযোগ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার।

কেন উইলিয়ামসন ও ডারিল মিচেল চলতি বিশ্বকাপে লেগস্পিনারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়ছেন। পাক লেগস্পিনার শাদাব খানের চ্যালেঞ্জ তাঁরা সামলাতে পারেন কি না, তা নিয়েও আগ্রহী অনেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান

কোথায় ম্যাচ

সিডনি ক্রিকেট গ্রাউন্ড

কখন খেলা

টস ১টা, ম্যাচ শুরু দুপুর ১.৩০

কোথায় দেখা যাবে খেলা

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার

আরও পড়ুন: নেটে বিধ্বংসী মেজাজে কোহলি, ব্যাটের শব্দ শুনে বাহবা দিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget