এক্সপ্লোর

সাংবাদিক সম্মেলন করে গালিগালাজের অভিযোগ, উমর আকমলকে পাল্টা তোপ মিকি আর্থারের

করাচি: ফের বিতর্কে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। বুধবার সাংবাদিক সম্মেলন করে কোচ মিকি আর্থারের বিরুদ্ধে তাঁকে গালিগালাজ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে না দেওয়ার অভিযোগ করেন উমর। এই ঘটনার জেরে তাঁকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে পিসিবি। মিকিও এই ক্রিকেটারের উদ্দেশে পাল্টা তোপ দেগেছেন। বিতর্কে জড়ানো যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে উমরের। অতীতে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। ফের নয়া বিতর্ক তাঁকে ঘিরে। গতকাল সাংবাদিক সম্মেলনে উমর বলেন, ‘হাঁটুর চোটের রিহ্যাবিলিটেশনের জন্য আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। চোট সেরে যাওয়ার পর ফিটনেসের উন্নতি এবং অনুশীলনের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাই। কিন্তু কোচিং স্টাফরা আমার সঙ্গে কাজ করতে রাজি হননি। আমি যখন জানতে চাই, বিদেশি কোচরা কেন আমার সঙ্গে কাজ করতে রাজি নন? তখন তাঁরা বলেন, পিসিবি-র চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদেরই তাঁরা অগ্রাধিকার দেবেন। আমি বলি, আমিও আন্তর্জাতিক ক্রিকেটার। আমার ফিটনেসের ঘাটতি থাকলে তাঁদের সাহায্য করা উচিত। আমি তখন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের সঙ্গে কথা বলতে যাই। তিনি মিকি আর্থারের সঙ্গে কথা বলতে বলেন। মিকি আমাকে ইনজি ভাইয়ের ঘরে নিয়ে গিয়ে খারাপ ভাষায় কথা বলতে শুরু করেন। এতে আমি অপমানিত হয়েছি। আমার কোনও দোষই নেই। ফিটনেসের উন্নতি করার চেষ্টা করছি। ট্রেনারদের সাহায্য চেয়েছিলাম। কিন্তু মিকি বলে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে না এসে আমার ক্লাব ক্রিকেট খেলা উচিত। মিকি আমার সঙ্গে খারাপ ভাষায় কথা বলতে পারেন না। সেই কারণেই প্রকাশ্যে এই কথা বলছি। পিসিবি চেয়ারম্যান নজম শেঠির উচিত এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা।’ উমরের এই অভিযোগ খারিজ করে দিয়ে মিকি বলেছেন, ‘উমর আকমল ব্যাটিং অনুশীলনের জন্য গ্র্যান্ট ফ্লাওয়ারের সাহায্য চেয়েছিল। কিন্তু ওর সঙ্গে পিসিবি-র চুক্তি না থাকায় আগে গিয়ে ক্লাব ক্রিকেট খেলতে বলি আমি। আমি ওকে অ্যাকাডেমি ব্যবহার করতে বাধা দিইনি। শুধু বলেছিলাম, সাপোর্ট স্টাফদের সাহায্য পাওয়ার অধিকার অর্জন করতে হবে। সাপোর্ট স্টাফরা চুক্তির আওতায় থাকা খেলোয়াড়দের সাহায্য করার জন্য রয়েছে। অন্য কেউ ডাকলেই তারা ছুটে যাবে, এটা যেন কেউ আশা না করে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget