এক্সপ্লোর

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন হার্দিক, মনে করছেন জনসন

মুম্বই: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। এমনই মন্তব্য করেছেন প্রাক্তন অসি স্পিড স্টার মিচেল জনসন। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর থেকে। আগামীকাল শনিবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল বাছাইয়ে বৈঠকে বসবেন জাতীয় নির্বাচক কমিটি। ১৮ সেপ্টেম্বর টুর্নামেন্টে কোয়ালিফাই করে আসা দলের সঙ্গে খেলবে ভারত। এর পরের দিন পাকিস্তানের সঙ্গে মহারণ কোহলি ব্রিগেডের। টুর্নামেন্টে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জনসন। তিনি বলেছেন, সংযুক্ত আমিরশাহীর পিচের পরিস্থিতির কথা মাথায় রেখে আমার মনে হচ্ছে, উমেশ যাদব ও হার্দিক পান্ডের মতো পেসাররা ভারতের পক্ষে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন। ইংল্যান্ডে হার্দিক এখন বেশ ছন্দে রয়েছেন। সেখানে পরিবেশের ভালো রকম ব্যবহার করছেন। প্রয়োজন পড়লে পিচ থেকে পেস আদায় করে নেওয়ার ক্ষমতা ও নির্দিষ্ট লেংথে বোলিং করে যাওয়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে সমস্যায় ফেলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে। জনসন বলেছেন, এশিয়া কাপে উমেশ কীভাবে বোলিং করে তা দেখতে মুখিয়ে রয়েছেন তিনি। প্রাক্তন অসি পেসার বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে বৈচিত্র ও রিভার্স সুইংয়ে বিপক্ষকে ধরাশায়ী করার ক্ষমতাই উমেশের সবচেয়ে বড় সম্পদ। জনসন বলেছেন, উমেশ আর হার্দিক মিলে মাঝের ওভারগুলিতে স্পিনারদের জন্য উপযুক্ত মঞ্চ তৈরি করে দিতে পারে। জনসন অবশ্য সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের খেলার অভিজ্ঞতার দিকটিও মাথায় রেখেছেন। তিনি বলেছেন, ওই দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। তাই সেখান পিচ ও আবহাওয়া সম্পর্কে ওরা বেশ ওয়াকিবহাল।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget