এক্সপ্লোর

Pankaj Advani: এশীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে অষ্টম মুকুট পঙ্কজের

Pankaj Advani: ১৯তম এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বদেশীয় ধ্রুব সিতওয়ালার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ আডবানী।

দোহা: ভারতীয় হিসাবে বিলিয়ার্ডস ও স্নুকারে তিনি নতুন নজির গড়েছেন। কিন্তু পঙ্কজ আডবাণী (Pankaj Advani) যেন থেমে থাকতে নারাজ। সাফল্যের খিদে তাঁর এখনও আগের মতোই।

ফের একবার তা প্রমাণ করে দিলেন পঙ্কজ। ১৯তম এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বদেশীয় ধ্রুব সিতওয়ালার মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ আডবানী। প্রত্যাশা অনুযায়ী ধ্রুবের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতেছেন ২৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ।

প্রসঙ্গত পঙ্কজ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনালেও ঘনিষ্ঠ বন্ধু ধ্রুবের মুখোমুখি হয়েছিলেন। এশীয় স্তরের প্রতিযোগিতার মঞ্চেও সেই একই ছবি দেখা গিয়েছে। ফলাফলও বদলায়নি।

শনিবার আয়োজিত ফাইনালে ধ্রুবের বিরুদ্ধে দারুণ শুরু করে ৩-০ লিড নিয়েছিলেন পঙ্কজ। সেই থেকেই ম্যাচে ছিল পঙ্কজের দাপট। বোঝা যাচ্ছিল যে, অলৌকিক কিছু না হলে পঙ্কজের অষ্টমবারের জন্য এশীয় চ্যাম্পিয়ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

সপ্তম ফ্রেমে ধ্রুব প্রত্যাবর্তনের মরিয়া প্রয়াস চালালেও শেষরক্ষা হয়নি। ৬-২ ব্যবধানে জয় পেয়ে অষ্টমবারের জন্যে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন পঙ্কজই। সদ্য সমাপ্ত প্রতিযোগিতাটিতে ব্রোঞ্জ জিতেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তাইল্যান্ডের প্রাপুত চৈথানাসুকান ও মায়ানমারের পাউক শা।

দুর্দান্ত জয়ের পর কিংবদন্তি কিউয়িস্ট পঙ্কজ বলেছেন, ”নিজের কেরিয়ারের অষ্টম এশিয়ান বিলিয়ার্ডস ট্রফি জিততে পেরে ভীষণ খুশি। এই জয়ের ফলে আমার বিলিয়ার্ডস শিরোপার সংখ্যা ১২তে পৌঁছে গেল। জাতীয় পর্যায়ে শিরোপা অর্জনের পর জয়ের ধারা বজায় রাখতে পারাটা তৃপ্তির। একই বছরে জাতীয় ও এশীয় স্তরে শিরোপা জয়, দুর্দান্ত অনুভূতি। আমি অতীতেও করেছি। সংক্ষিপ্ত ফরম্যাটের কারণেই এশীয় বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কে জয় পাবে তা আগাম বোঝা কঠিন।" পঙ্কজ বলেছেন, "পেশাদার সার্কিটে ধ্রুব আমার ভীষণ কাছের বন্ধু। ওকে হারানোটা সহজ কাজ নয়। দেশের জন্যে আরও পদক জেতার জন্যে মরিয়া আমি। এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে আমার পারফরম্যান্স আরও ভালো হতে পারত।“

এবার দুর্দান্ত কিছু করব, মরসুম শুরুর আগে আত্মবিশ্বাসী কেকেআর কর্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget