এক্সপ্লোর

পন্থ খুবই প্রতিভাশালী কিন্তু তাকে ধোনির সঙ্গে তুলনা অনুচিত: কপিল দেব

গ্রেটার নয়ডা: ঋষভ পন্থ অত্যন্ত প্রতিভাশালী খেলোয়াড়, কিন্তু তাকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করা যায় না, মঙ্গলবার একটি প্রচার কর্মসূচীতে এসে এমনটাই বললেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। এই মাসের শেষেই ভারতীয় বিশ্বকাপ দলের ক্রিকেটারদের নির্বাচন হবে। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন পন্থ। কিন্তু বিশ্বকাপ দলে তিনি নির্বাচিত হবেন কিনা তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে তাঁকে। কপিল দেব বলেন, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কোনো ক্রিকেটারকেই তুলনা করা যায় না। ভারতীয় ক্রিকেটে ধোনির জায়গা কেউ নিতে পারবে না। তাই পন্থকে ধোনির সঙ্গে তুলনা করা মানে তাঁকে চাপের মধ্যে ফেলে দেওয়া। এটা খুব অনুচিত হবে। পন্থ ঠিক সময়ে অবশ্যই সুযোগ পাবে। অপরদিকে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ববন্টন ক্ষমতা সম্পর্কে তিনি হালকা ভাবে বলেন, ‘ কাজের চাপ আবার কি? আমাদের সবার তো কাজ করাই উচিত।’ ১৯৮৩ সালের বিশ্বকাপের সময় ভারতীয় দলে মহিন্দর অমরনাথ, মদন লাল, রজার বিনি এবং স্বয়ং কপিল দেবের মতো অলরাউন্ডার ছিলেন। বর্তমানে ভারতীয় দলে হার্দিক পাণ্ডে আর বিজয় শঙ্করের বোলিং নিয়ে একটু সমস্যা থাকলেও তা নিয়ে বক্তব্য রাখতে নারাজ কপিল দেব। তিনি বলেন, বিশ্বকাপ জেতা আর দোকান থেকে মিষ্টি কেনা এক নয়। তিনি তাই ভারতীয় দলের খামতি নিয়ে আলোচনা না করে তাদের শক্তিগুলিকেই তুলে ধরতে চান। তিনি আরও বলেন, বিশ্বকাপ নিয়ে ৪ বছরব্যাপী পরিকল্পনা হয়। ভারতীয় দলের নির্বাচক কমিটি অবশ্যই বিশ্বকাপ দলের জন্য সঠিক ক্রিকেটারদের বেছে নেবেন। তবে এই ধরনের বড় খেলাতে ভালো পারফর্ম করতে বেশ কিছু সময় ক্রিকেটারদের ভাগ্যেরও প্রয়োজন হয়।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi-Abhishek Sharma: 'ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল', বৈভব-অভিষেকের ব্যাটিং নিয়ে বিস্ফোরক ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনী
'ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল', বৈভব-অভিষেকের ব্যাটিং নিয়ে বিস্ফোরক ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনী
Shreyas Iyer: টি-২০-র পর এবার ভারতীয় ওয়ান ডে দলকেও নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার?
টি-২০-র পর এবার ভারতীয় ওয়ান ডে দলকেও নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার?
Cummins On Pujara: বিরাট, রোহিত নয়, ভারতের কোন প্লেয়ারকে বেশি সমীহ করেন কামিন্স?
বিরাট, রোহিত নয়, ভারতের কোন প্লেয়ারকে বেশি সমীহ করেন কামিন্স?
ICC Ranking: সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?

ভিডিও

CM Suvendu Adhikari: পুরুলিয়ায় আজ করম উৎসবে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mamata TMC Protest Rally: দলীয় কার্যালয়ে হামলা, প্রতিবাদে পথে নামল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
CM Suvendu Adhikari: “আমরা কুর্মি সমাজকে UCC-এর বাইরে রেখেছি”, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget