এক্সপ্লোর

Markus Rehm: এক পায়ে ২৯ ফুট লাফ! বিশ্বরেকর্ড মার্কাসের, ভিডিও দেখলে চমকে উঠবেন

Para Athletics: মার্কাস রেম জার্মানির অ্যাথলিট। ডান পা নেই। লং জাম্প করেন কার্যত এক পায়ের জোরে। আর তা দিয়েই গোটা বিশ্বকে চমকে দিলেন।

বার্লিন: এক পা হাঁটুর নীচ থেকে নেই। যাতে সোজা হয়ে দাঁড়াতে পারেন, তার জন্য ডান পায়ের হাঁটুর নীচে লাগানো ইস্পাতের তৈরি পা। ক্রীড়া পরিভাষায় যাকে বলে ব্লেড। মার্কাস রেমের (Merkus Rehm) সম্বল বলতে এক পা। আর মনের জোর। যে ইচ্ছাশক্তির জোরে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন জার্মানির অ্যাথলিট।

বিশ্বমঞ্চে চমক

মার্কাস রেম জার্মানির অ্যাথলিট। ডান পা নেই। লং জাম্প করেন কার্যত এক পায়ের জোরে। আর তা দিয়েই গোটা বিশ্বকে চমকে দিলেন। প্যারালিম্পিক্সে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। মার্কাস ফের একবার দেখিয়ে দিলেন যে, শুধুমাত্র অদম্য জেদকে সঙ্গী করে স্বপ্নের লাফ দেওয়া যায়।

বিশ্বরেকর্ডের লাফ

শুনলে অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। জার্মানির প্যারালিম্পিয়ান মার্কাস রেম লং জাম্পের ট্র্যাকে চমকে দিলেন। অস্ট্রিয়ায় চলছে গোল্ডেন রুফ প্রতিযোগিতা। যেখানে যোগ দিয়েছেন বিশ্বের সেরা সমস্ত প্যারা অ্যাথলিট। আর সেখানেই চমক দিলেন মার্কাস। কীভাবে?

ব্লেড পায়ের সাহায্য নিয়ে, কার্যত এক পায়ে লাফালেন প্রায় ২৯ ফিট। রিডিং দেখাল, ২৮.৪১ ফিট লাফিয়েছেন মার্কাস। তাঁর লাফ দেখে উচ্ছ্বসিত গোটা বিশ্ব। প্যারা লং জাম্পে বিশ্বরেকর্ড করলেন। মার্কাসের আগে কেউ প্যারা লং জাম্পে ২৮.৪১ ফিট লাফাননি।

ভিডিও ভাইরাল

সংবাদসংস্থা রয়টার্সের তরফে মঙ্গলবার মার্কাস রেমের লাফের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে শুধু ট্যুইটারেই এক লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন অবিশ্বাস্য সেই লাফের ভিডিও।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের লাফের দৌড় শুরু করার আগে হাততালি দিয়ে নিজেকেই তাতাচ্ছেন মার্কাস। সেই সঙ্গে দর্শকদের কাছেও আবেদন করছেন, তাঁকে সমর্থন করার জন্য। তারপরই শুরু দৌড়। আর ঐতিহাসিক লাফ। যে লাফের প্রশংসা করছেন বিশ্বের তাবড় অ্যাথলিটরা।

আর ইতিহাসে নাম তুলে আনন্দে টগবগ করছেন জার্মান অ্যাথলিট।

আরও পড়ুন: বড় পদক্ষেপ সৌরভদের বোর্ডের! প্রত্যেক প্রাক্তনীর জন্য বাড়ছে পেনশন

সেরা শিরোনাম

IND vs SL Live: অভিষেকের পথে সারাংশ, দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ক্লিস্যুইপ করতে পারবে ভারত?
অভিষেকের পথে সারাংশ, দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে ক্লিস্যুইপ করতে পারবে ভারত?
India vs Sri Lanka: 'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
'কুলদীপের ওপর হয়ত বিশ্বাসই নেই গিলের', বিস্ফোরক মন্তব্য কাইফের
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget