এক্সপ্লোর

Paris Olympics: প্যারিস অলিম্পিক্সের মিক্সড ডাবলসে খেলার স্বপ্ন শেষ মণিকা-সাথিয়ানের

Paris Olympics 2024: কিছুদিন আগেই প্রকাশিত আইটিটিএফ মিক্সড ডাবলস ক্রমতালিকায় ১৮ নম্বর স্থানাধিকারী ৪-১ ব্যবধানে হেরে যান মণিকারা।

নয়াদিল্লি: প্য়ারিস অলিম্পিক্সের (Paris Olympicas) মিক্সড ডাবলসে এই জুটিকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করতে পারলেন না মণিকা বাত্রা (Manika Batra) ও সাথিয়ান গণেশান। মালয়েশিয়ান জুটি জাভেন চুং ও কারেন লিনর কাছে হেরে গেলন মণিকা ও সাথিয়ান জুটি। ওয়ার্ল্ড মিক্সড ডাবলস টেবিল টেনিস অলিম্পিক্স কোয়ালিফিকেশনের লড়াইয়ে বিশ্বের ১৫৩ নম্বর জুটির কাছে হেরে গেলেন মণিকা-সাথিয়ান। 

কিছুদিন আগেই প্রকাশিত আইটিটিএফ মিক্সড ডাবলস ক্রমতালিকায় ১৮ নম্বর স্থানাধিকারী ১-৪ ব্যবধানে হেরে যান মণিকারা। খেলার ফল মালয়েশিয়ার জুটির পক্ষে ১১-৯, ১১-৯, ১১-৯, ৭-১১, ১১-৮। বৃহস্পতিবার প্রথম নক আউট রাউন্ডেও হারতে হয়েছিল মণিকাদের। সেক্ষেত্রে এটাই ছিল শেষ সুযোগ তাঁদের কাছে। কিন্তু পারলেন না তাঁরা প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করতে। এর আগে প্রথম রাউন্ডেও সাথিয়ানরা হেরে গিয়েছিল ১-৪ ব্যবধানে। খেলার ফল ছিল তাঁদের বিপক্ষে ৭-১১, ১০-১২, ১১-৯, ৬-১১, ৬-১১। কােরিয়ান রিপাবলিকের জুটির বিরুদ্ধে হারতে হয় মণিকাদের। প্যারিস অলিম্পিক্সের জন্য পুরুষ ও মহিলাদের দলগত বিভাগে টেবিল টেনিসে যোগ্যতা অর্জন করে ফেলেছে ভারত।

এদিকে, গতকালই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মেরি কম। তাঁকে গত ২১ মার্চ ভারতীয় অলিম্পিক্স সংস্থার তরফ থেকে 'শেফ দ্য মিশন' পদে আসীন করা হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব থেকে সরলেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তি মহিলা বক্সার। ব্য়ক্তিগত কারণ দেখিয়ে এবার অব্যহতি চাইলেন মেরি কম। এক বিবৃতিতে মেরি জানিয়েছেন, ''সবসময়ই দেশের হয়ে খেলতে চেয়েছি। দেশের সেবা করতে চেয়েছি যে কোনওভাবে। এটাই আমার কাছে প্রাধান্য পেয়েছে সবসময়। যে সুযোগ পেয়েছিলাম তা বিশেষ সম্মানের। আমি দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার জন্য এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই।'' যদিও এখানেই অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিশেষ কর মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের গা ছাড়া মনোভাব নিয়ে এর আগেও বিভিন্ন সময় মুখ খুলেছিলেন মেরি। কিন্তু কোনও কাজ হয়নি। মণিপুরের হিংসা গোটা দেশের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। হতেই পারে মেরি এই জন্য এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, আগামী ২৬ জুলাই থেকে শুরু প্যারিস অলিম্পিক্স। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget