এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে পাক সফরে রাজি করানোর চেষ্টায় পিসিবি

ইসলামাবাদ: পাকিস্তান সফরের বিষয়ে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা বলছে পিসিবি। এই দুটি মধ্যে একটিকে রাজি করানোর চেষ্টা চলছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। পাক বোর্ড সূত্রে খবর, লাহৌরে পাকিস্তান সুপার লিগের ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। দু দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটির প্রধান নজম শেঠি বলেছিলেন, একটি বড় দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে চুক্তি করতে চলেছে পিসিবি। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একটি প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে আমাদের আলোচনা চলছে। কোন দল সেটা এখনই বলা ঠিক হবে না। তবে আশা করছি আমাদের এই উদ্যোগ সফল হবে।’ আরও পড়ুন, পাকিস্তানে শীঘ্রই আসছে বড় টেস্ট খেলিয়ে দেশ, দাবি নজম শেঠির ২০০৯ সালের মার্চে লাহৌরে খেলা চলাকালীন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হয়। এরপর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তানে খেলতে যায়নি। শুধু কেনিয়া, জিম্বাবোয়ে, আফগানিস্তানের মতো দলগুলি কয়েকটি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ খেলেছে পাকিস্তানের মাটিতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে পাক সফরের বিষয়ে রাজি করিয়েছিল পিসিবি। কিন্তু লাহৌরে জঙ্গি হামলার পর আর পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। নজম শেঠি বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু অন্য দেশগুলির ধারণা বদল করা যাচ্ছে না। যখনই তাঁরা কোনও দলকে পাক সফরে রাজি করান, কোনও একটা ঘটনা ঘটে এবং সফর ভেস্তে যায়। তবে এবার পাকিস্তানের মাটিতে কোনও একটি প্রথমসারির দল খেলতে রাজি হবেই তাঁর আশা। প্রথমসারির টেস্টখেলিয়ে দেশগুলির মধ্যে শ্রীলঙ্কাই শেষবার পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল। সেই অসমাপ্ত সিরিজের পর আরও কোনও বড় দল পাক সফরে রাজি হয়নি। এবার যদি শ্রীলঙ্কা ফের পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যায়, তাহলে একটা বৃত্ত সম্পূর্ণ হবে।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget