এক্সপ্লোর

দলে বিশ্বমানের ব্যাটসম্যান নেই, মেলবোর্নে হারের পর আক্ষেপ অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গারের

মেলবোর্ন:  বক্সিং ডে টেস্টে জিতে ভারত চার টেস্টের চলতি সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পারবে, এমন ক্ষীণ আশার কথাও শোনা যাচ্ছে না বিশেষজ্ঞ মহলে। দলে কোনও আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন খোদ অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। অধিনায়ক টিম পেইনের মতো তিনিও বলেছেন, চলতি সিরিজে দুই দলের মধ্যেই ফারাকটা গড়ে দিয়েছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। সিরিজের তৃতীয় টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে ১৩১ রানে হারিয়ে দিয়েছে। এই অবস্থায় ভারতের সিরিজ হারের আর কোনও প্রশ্নই নেই। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে সিডনি টেস্ট। ওই টেস্টে জিতে পারলেই সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। ল্যাঙ্গার বলেছেন, সিরিজের এই পর্যায়ে ফারাকটা গড়ে দিয়েছেন কোহলি ও পূজারা। পূজারার গড় ৫৩, আর কোহলির ৪৬। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে কোনও রান না করেই আউট হয়েছিলেন কোহলি। ওরা সমস্ত চাপটা শুষে নিয়েছিল। এটাই ব্যাটিংয়ের শিল্প। সমস্ত ব্যাপারটাই নির্ভর করছে চাপ নেওয়ার ওপর। টেস্টে অনেক বেশি সময় পাওয়া যায়। কিন্তু এখন টি ২০ যুগে সব কিছুই তাত্ক্ষণিক, দ্রুত, স্ট্রাইক রেটের কথা বলা হয়। কোহলি ও পূজারার টেস্টে ব্যাটিং থেকে তাঁর দলের ব্যাটসম্যানরা শিখছে বলে আশাবাদী ল্যাঙ্গার। এমসিজি-তে হারের ময়নাতদন্ত করতে গিয়ে কোচ প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানে গুটিয়ে যাওয়াকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এটা খুবই কঠিন ম্যাচ ছিল। সিরিজটা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন। এখন পরবর্তী লড়াইয়ের জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে বলেও মন্তব্য করেছেন ল্যাঙ্গার। মেলবোর্নের পরাজয় অজি শিবিরের পুরানো ক্ষত জাগিয়ে তুলেছে। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অভাব তারা বেশ ভালোমতোই অনুভব করছে। এর পাশাপাশি, আগামী টেস্টের আগে তাদের বেশ কিছু প্রশ্নের সমাধান করতে হবে। সেগুলির মধ্যে অন্যতম হল, অ্যারন ফিঞ্চের ফর্ম, মিডল অর্ডারের গঠন। কারণ, দলের মাঝের সারির দুই ব্যাটসম্যান মিচেল মার্শ ও পিটার হ্যান্ডসকোম্বের ফর্মও পাতে দেওয়ার মতো নয়। এ ব্যাপারে ল্যাঙ্গার বলেছেন, কয়েকটা হাফসেঞ্চুরি করলেও ফিঞ্চের ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। আগের টেস্টে একটা ১০০ রানের পার্টনারশিপ করে ও পুরো ম্যাচটাই দলের অনুকূলে টেনে এনেছিল। ফিঞ্চ খুবই ভালো খেলোয়াড় এবং এখনও ও খুবই পরিশ্রম করছে। এখন ওর সামনে একটা বড় চ্যালেঞ্জ এবং এই পরিস্থিতিতে ও আরও ভালো খেলবে বলে আশাবাদী।

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget