এক্সপ্লোর

ICC World Cup 2023: ব্যাটে-বলে দুরন্ত ফর্মে, শ্রীলঙ্কা ম্য়াচ খেলার ফাঁকেই ফের রেকর্ড গড়লেন রাচিন রবীন্দ্র

Rachin Ravindra Record: শ্রীলঙ্কার বিরুদ্ধে কিউয়িদের শেষ ম্যাচে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রাচিন। ম্যাচে নিউজিল্য়ান্ড ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

পুণে: অভিষেক বিশ্বকাপেই তিনটি শতরান হাঁকিয়ে নজির গড়েছেন তিনি। এবার রাচিন রবীন্দ্রর (Rachin Ravindra) নামের পাশে আরও একটি নতুন পালক যুক্ত হল। অভিষেক বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হলেন তরুণ এই কিউয়ি অলরাউন্ডার। শ্রীলঙ্কার (Srilanka Cricket Team) বিরুদ্ধে কিউয়িদের শেষ ম্যাচে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রাচিন। ম্যাচে নিউজিল্য়ান্ড ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়। এই রান করার সঙ্গে সঙ্গে বিশ্বকাপে অভিষেককারী ব্যটার হিসেবে সর্বাধিক রানের মালিক হন তিনি। এখনও পর্যন্ত ৫৬৫ রান ঝুলিতে পুরেছেন রবীন্দ্র। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটার ৫৩২ রান করেছিলেন। শুধু রানের বিচারেই নয়, বিশ্বকাপে অভিষেককারী ব্যাটারদের মধ্যে সর্বাধিক গড়ও রাচিনের।

বিশ্বকাপে অভিষেককারী ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক

ক্রিকেটার বিশ্বকাপের বছর ইনিংস রান সর্বোচ্চ গড়
রাচিন রবীন্দ্র ২০২৩ ৯ ৫৬৫ ১২৩* ৭০.৬২
জনি বেয়ারস্টো ২০১৯ ১১ ৫৩২ ১১১ ৪৮.৩৬
বাবর আজম ২০১৯ ৮ ৪৭৪ ১০১* ৬৭.৭১
বেন স্টোকস ২০১৯ ১০ ৪৬৫ ৮৯ ৬৬.৪২
রাহুল দ্রাবিড় ১৯৯৯ ৮ ৪৬১ ১৪৫ ৬৫.৮৫

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড শিবির। এখনও খাতায় কলমে না হলেও পাকিস্তান ও আফগানিস্তানের পক্ষে কিউয়িদের টপকে সেমিতে পৌঁছানো একপ্রকার অসম্ভবই বলা যায়। 

মাত্র ১৭২ রানের লক্ষ্যমাত্রা ছিল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড দলের শুরুটা দুর্দান্তভাবে হয়। দলের দুই তারকা ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। দুইজনে মিলে মাত্র ৭৪ বলে ৮৬ রান যোগ করেন। পাওয়ার প্লেতেই তাঁরা ৭৩ রান যোগ করেন। এখানেই শ্রীলঙ্কার জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। তবে লঙ্কান দল কিন্তু জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ জেনেও লড়াই করার চেষ্টা করে।  নিউজ়িল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন দুষ্মন্ত চামিরা। দুরন্ত ছন্দে দেখানো কনওয়েকে অর্ধশতরানের দোরগোড়ায় ৪৫ রানে আউট করেন তিনি। ঠিক তার পরের ওভারেই রচিনকে ৪২ রানে সাজঘরের রাস্তা দেখান থিকসানা। তিনে নামা অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডারিল মিচেলের কাঁধে এরপর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে। উইলিয়ামসন তেমন স্ট্রাইক না পেলেও, দুরন্ত গতিতে রান করতে থাকেন মিচেল। তবে দুই তারকাকেই সাজঘরে ফেরত পাঠান অ্যাঞ্জেলো ম্যাথিউজ়।

উইলিয়ামসন ১৪ রান করেন, মিচেল আউট হন ৪৩ রানে। মার্ক চ্যাপম্যান সাত রানে রান আউট হন। পাঁচ পাঁচটি সাফল্য পায় শ্রীলঙ্কা। তবে তা সত্ত্বেও, দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পর কোনওসময়ই মনে হয়নি যে শ্রীলঙ্কা লড়াইয়ে ফিরতে পারে। ফলত সহজেই জয় পায় নিউজ়িল্যান্ড।

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget