এক্সপ্লোর

Rafael Nadal: ৩৪৯ দিনের 'বনবাস' কাটিয়ে জয় দিয়ে প্রত্যাবর্তন নাদালের

Rafa Nadal: ৮৯ মিনিটের ম্যাচেথিয়েমের বিরুদ্ধে মাত্র ছয়টি আনফোর্সড এরর করেন কাফায়েল নাদাল। 

ব্রিসবেন: প্রায় এক বছর কোমরের চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন। তবে তিনি ফিরলেন এবং ফিরলেন স্বমহিমায়। ৩৪৯ দিন ব্রিসবেনে আয়োজিত ইউনাইটেড কাপে দুরন্ত জয় দিয়ে প্রত্যাবর্তন ঘটালেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। তাও আবার যে সে প্রতিপক্ষ নয়। অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে (Dominic Thiem) স্ট্রেট সেটে হারালেন নাদাল। ম্যাচের স্কোরলাইন ৩৭ বছর বয়সি নাদালের পক্ষে ৭-৫, ৬-১। ৮৯ মিনিটের ম্যাচে মাত্র ছয়টি আনফোর্সড এরর করেন নাদাল। 

এই জয়ের সুবাদে ইভান লেন্ডলকে পিছনে ফেলে ট্যুরে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড নিজের নামে করে ফেললেন নাদাল। তিনি ট্যুর স্তরে ১০৬৯টি ম্যাচ জিতেছেন। নাদালের আগে নোভাক জকোভিচ, রজার ফেডেরার এবং জিমি কনার্স রয়েছেন। এদিন গোটা কোর্টে উপস্থিত দর্শকরা গোটা ম্যাচ জুড়েই নাদালের সমর্থনে গলা ফাটান। দুরন্ত জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগঘন নাদাল।

তিনি বলেন, 'আজকের দিনটা আমার জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ এবং আবেগের। আমার জীবনের কঠিনতম বর্ষের প্রায় এক বছর পর আমি প্রত্যাবর্তন ম্যাচে এত ভাল দর্শকদের সামনে খেলার সুযোগ পেলাম। আমার পরিবার, দল, যারা বিগত এক বছর ধরে আমার পাশে ছিল, তাদের জন্য এটা অত্যন্ত খুশি এবং গর্বের মুহূর্ত।' নাদালের এদিনের প্রতিপক্ষ থিয়েমও সাম্প্রতিক সময়ে চোটআঘাতে ভুূগেছেন। থিয়েমকেও ম্যাচ শেষে প্রশংসায় ভরান নাদাল। তিনি বলেন, 'আমি জানি থিয়েমকে চোট আঘাতের জেরে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওকে কোর্টে ফিরতে দেখে আমি খুব খুশি। আসন্ন মরশুমের জন্য ওকে অনেক শুভেচ্ছা।' 

ব্রিসবেনেই আরেক তারকা নাওমি ওসাকাও নিজের প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। টোকিওতে ২০২২ সালে হওয়া প্য়ান প্যাসিফিক ওপেনে শেষবার খেলতে নেমেছিলেন। গত বছর জানুয়ারিতেই জানিয়েছিলেন যে তিনি সন্তানসম্ভবা। গত বছর জুলাই মাসেই তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। এই সময়কালে টেনিস কোর্টের থেকে দূরেই ছিলেন নাওমি ওসাকা। তবে চারবারের গ্র্যান্ডস্লামজয়ী জাপানের টেনিস তারকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলেন টেনিস কোর্টে। ব্রিসবেন ইন্টারন্যাশনালে রাউন্ড ৬৪-এর ম্যাচে জয় পেলেন জাপানের টেনিস তারকা। জার্মানির তামারা করপাটসচকে ৬-৩, ৭-৬(৯) ব্যবধানে হারিয়ে দেন ওসাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ফিবি-হিলির ঐতিহাসিক পার্টনারশিপে ভর করে তৃতীয় ওয়ান ডেতে ভারতকে ১৯০ রানে হারাল অস্ট্রেলিয়া 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget