এক্সপ্লোর

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ভারতের অধিনায়ক হচ্ছেন রাহানে, খবর বিসিসিআই সূত্রে

মুম্বই: আগামী মাসে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবেন। বিরাটের বদলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে। আগামীকাল ৬টি দল গঠন করার লক্ষ্যে বেঙ্গালুরুতে বৈঠকে বসবেন নির্বাচকরা। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ছাড়াও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের এ দলের সিরিজের জন্য দল, আয়ারল্যান্ড সফরের টি-২০ দল, ইংল্যান্ড সফরের টি-২০ দল এবং ইংল্যান্ড সফরের একদিনের সিরিজের দল বেছে নেওয়া হবে। কাউন্টি খেলার পর আয়ারল্যান্ডে ভারতীয় দলে যোগ দেবেন বিরাট। সেই সফরে ভারতীয় দল দু’টি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। বিসিসিআই সূত্রে খবর, ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলতে যাওয়া চেতেশ্বর পূজারা দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবেন। লোকেশ রাহুল, মুরলী বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক ও ক্রুনাল পাণ্ড্যর ভারতীয় এ দলে থাকার সম্ভাবনা রয়েছে। চলতি আইপিএল-এ ক্রুনাল যা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ভারতীয় টি-২০ দলে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget