এক্সপ্লোর

BCCI Domestic: গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে বাংলা দলে পরিবর্তনের ইঙ্গিত

Ranji Trophy Semifinal: রঞ্জি ট্রফির সেমিফাইনালের আগে টিম কম্বিনেশন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বসেছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla), অধিনায়ক মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)।

সন্দীপ সরকার, কলকাতা: প্রতিপক্ষ রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গতবারের চ্যাম্পিয়ন। দলের কোচের নাম চন্দ্রকান্ত পণ্ডিত। যাঁকে ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ বলা হয়। আগামী আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কোচ হিসাবে যাঁকে দেখা যাবে। তার ওপর আবার মধ্যপ্রদেশ ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে বাংলার সবচেয়ে বড় গাঁট।

রঞ্জি ট্রফির সেমিফাইনালের আগে তাই টিম কম্বিনেশন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বসেছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla), অধিনায়ক মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)।

অন্ধ্রপ্রদেশ জিতলে হোম ম্যাচ পেত বাংলা। সেক্ষেত্রে ইডেনেই হতো সেমিফাইনাল। রঞ্জি ট্রফির এবারের ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তাদের মাঠেই হবে নক আউট ম্যাচ। অন্ধ্রপ্রদেশের চেয়ে বাংলার পয়েন্ট বেশি ছিল। কিন্তু মধ্যপ্রদেশ জেতায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। মধ্যপ্রদেশের পয়েন্ট গ্রুপ পর্বে বেশি থাকায় ইনদওরে বাংলার সেমিফাইনাল ম্যাচ পড়ল।

ইনদওরে কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে হারিয়েছে মধ্যপ্রদেশ। তবে সেই ম্যাচ পেস বোলিং সহায়ক উইকেটে খেলেছে মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পণ্ডিতদের কৌশলই ছিল, জোরে বোলিং সহায়ক পিচে আবেশ খানের পেসে বিপক্ষকে ঘায়েল করার। যে পরিকল্পনায় সফল গতবারের চ্যাম্পিয়নরা। বোর্ডের নিয়মে এখন ঘরের মাঠে খেলা হলেও নিজেদের কিউরেটর পায় না কোনও দল। নিরপেক্ষ কিউরেটর পিচ তৈরি করেন। তবু সেই কিউরেটর যে ঘরের দলকে কোনও সুবিধাই দেবেন না, এমন কথা হলফ করে বলা যায় না বলেই ধারণা বাংলা শিবিরের।

এবং বাংলা শিবির সূত্রে খবর, ইনদওরে বাংলাকে পেস বোলিং সহায়ক পিচ নাও দেওয়া হতে পারে। কারণ, মধ্যপ্রদেশের হাতে আবেশ খান থাকলে বাংলার হাতে রয়েছে মুকেশ কুমার, আকাশ দীপ ও ঈশান পোড়েলের পেস ত্রয়ী। বাংলার পেস বোলিং আক্রমণকে এখন ঘরোয়া ক্রিকেটে দেশের সেরা বলছেন কেউ কেউ। বাংলা শিবির মনে করছে, তাদের বিরুদ্ধে পেস বোলিং সহায়ক পিচে খেলবে না মধ্যপ্রদেশ। বরং স্পিন বোলিং সহায়ক পিচে খেলতে হতে পারে ধরে নিয়েই অঙ্ক কষছে বাংলা।

সেক্ষেত্রে ফের বাংলার ওপেনিং জুটিতে বদলের ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। বাংলা শিবিরের নির্যাস, শাহবাজ আমেদের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে খেলানো হতে পারে কর্ণ লালকে। কর্ণ ইনিংস ওপেনও করেছেন বাংলার হয়ে। তাঁকে খেলালে বিকল্প বাড়বে দলের। তিনি খেললে বাদ পড়তে পারেন কাজি জুনেইদ সইফি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই রান পাননি যিনি।

তিন পেসার-দুই স্পিনার ছকে এগতে পারে বাংলা।

আরও পড়ুন: রঞ্জি সেমিফাইনালের আগে জোড়া দুশ্চিন্তা বাংলা শিবিরে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget