এক্সপ্লোর

Ranji Trophy: বিদায়বেলায় আবেগঘন ধবল, সোশ্য়াল মিডিয়ায় কী পোস্ট করলেন রোহিত?

Rohit Sharma congratulates Dhawal Kulkarni: দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আবেগঘন পোস্ট করলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ধবলকে 'মুম্বইয়ের যোদ্ধা' বলেছেন হিটম্য়ান। 

মুম্বই: বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন (Ranji Trophy Champion) হয়েছে মুম্বই। এই নিয়ে ৪২ তম বার। আর ম্য়াচ জিতিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধবল কূলকর্ণী (Dhawal Kulkarni)। বিদর্ভের শেষ উইকেটটিও নিয়েছিলেন এই ৩৫ বছরের পেসার। ২০০৭ সালে থেকে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দলেও খেলেছেন। তাঁর বিদায়বেলায় এবার মুম্বই দলে ধবলের দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আবেগঘন পোস্ট করলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ধবলকে 'মুম্বইয়ের যোদ্ধা' বলেছেন হিটম্য়ান। 

নিজের সােশ্যাল মিডিয়ায় স্টোরিতে ধবলের একটি ছবি পােস্ট করেছেন রোহিত। সেখানে তিনি লিখেছেন, ''মুম্বইয়ের যোদ্ধা। দুর্দান্ত একটা কেরিয়ার। আগামীর শুভেচ্ছা রইল।'' উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে ৯৫টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন। ২৮১ উইকেট ঝুলিতে পুরেছেন। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে ১৩০ ম্যাচে নিয়েছেন ২২৩ উইকেট। টি-টোয়েন্টি ১৬২ ম্যাচে নিয়েছেন ১৫৪ উইকেট। জাতীয় দলেও খেলছেন ধবল। তিনি ১২টি ওয়ান ডে ম্য়াচে ১৯ উইকেট নিয়েছেন। এছাড়াও কুড়ির ফর্ম্য়াটে ২ ম্য়াচে ৩ উইকেট নিয়েছেন।


Ranji Trophy: বিদায়বেলায় আবেগঘন ধবল, সোশ্য়াল মিডিয়ায় কী পোস্ট করলেন রোহিত? 

রঞ্জি ফাইনালে প্রথম ইনিংসে বিদর্ভের বিরুদ্ধে ১১ ওভারের স্পেলে মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে নেন ধবল। প্রথমেই প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন এই ডানহাতি পেসার। 

রঞ্জি ফাইনাল জয়ের পর ধবল বলেছেন, ''যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে কেরিয়ারে শুরু ও শেষটা দুর্দান্তভাবে করার। আমি ষষ্ঠ ফাইনাল খেললাম, পাঁচবার জিতলাম। তবে এই জয় স্মরণীয় হয়ে থাকবে।'' তিনি আরও যোগ করেছিলেন, ''আমার হাতে বল তুলে দিয়ে দারুণ সৌজন্য দেখিয়েছে রাহানে। আমি ভাবতে পারিনি যে, ও আমার হাতে বল তুলে দেবে। আগের দুই ওভারে দুই উইকেট নেওয়ার পরেও যে তুষার আমাকে বল করতে দিয়েছে, তার জন্য ওকেও কুর্নিশ। ও আমাকে বলে, এতদিন ধরে আমাদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছ, এই ওভারেও দাও।''

তাঁর হাতেই শেষ উইকেটটি নেওয়ার জন্য বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রাহানে। হতাশ করেননি ধবল। উমেশ যাদবকে বোল্ড করে মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেন। ছ'বার ফাইনাল খেলে পঞ্চম রঞ্জি খেতাব জিতলেন ধবল।

আরও পড়ুন: মুম্বইয়ের ঐতিহাসিক রঞ্জি জয়, অনুশীলন শুরু পন্থের, এক নজরে খেলার সব খবর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget