এক্সপ্লোর

Ranji Trophy: আগেই বলেছিলাম, একপেশে ম্যাচ হবে না, রঞ্জি জিতে বাংলাকে পাল্টা তোপ উনাদকটের

Eden Gardens: ম্যাচের আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ফাইনাল হবে। আর ট্রফি জিতবেন তাঁরাই। পরের সাড়ে তিনদিনে যে অহংয়ের জবাব মাঠেই দিলেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা।

সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচের আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ফাইনাল হবে। আর ট্রফি জিতবেন তাঁরাই। পরের সাড়ে তিনদিনে যে অহংয়ের জবাব মাঠেই দিলেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা। তিন বছরের মধ্যে দুবার বাংলাকে ফাইনালে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন (Ranji Trophy) হল সৌরাষ্ট্র।

আর ম্যাচ জিতেই বঙ্গ শিবিরকে জবাব দিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট (Jaydev Unadkat)। বললেন, 'আমি ম্যাচের আগেই বলেছিলাম, ভাল খেলা হবে। তবে একপেশে ম্যাচ হবে না। আজ সকালের আগে পর্যন্ত ভালই লড়াই করেছে বাংলা। আমাদের বোলাররা ওদের বোলারদের তুলনায় অনেক নিয়ন্ত্রিত লাইনে বল করেছে। ব্যাটাররা চাপের মুখে খেলেছে।'

ইডেনের সবুজ পিচে সৌরাষ্ট্র সমস্যায় পড়বেন বলেও ভেবেছিলেন কেউ কেউ। ম্যাচ জিতে জয়দেব বলছেন, 'অনেকে বলছিল, আমরা এই ধরনের পরিবেশ-পরিস্থিতিতে খেলে অভ্যস্ত নই। আমরা তা বলিনি। রাজকোটের বাইরে আমাদের ক্রিকেটারেরা অনেক বেশি প্রতিরোধশক্তি দেখিয়েছে। এই যুগটা সৌরাষ্ট্রের। এই দশকটাই সৌরাষ্ট্রের। আমাদের দলের কারও থেকে কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। সবাই সব পরিবেশ-পরিস্থিতিতে ভাল খেলে।'

তবে বাংলাকে উড়িয়ে দিচ্ছেন না। উনাদকট বলছেন, 'বাংলার থেকে কিছু কেড়ে নিতে চাইছি না। শুধু ট্রফি জেতাই সব নয়। নক আউটে পৌঁছনোও বড় কথা। গত তিন বছরের মধ্যে দুবার ফাইনাল, একবার সেমিফাইনাল খেলেছে। ওদের কোর গ্রুপটা ধরে রেখেছে। আমি ওদের স্কোর নিয়মিত দেখতাম। দারুণ দুটো ম্যাচ জিতেছিল। প্রথম ম্যাচটা যেভাবে জিতেছিল, দুর্দান্ত। অনুষ্টুপ যেভাবে একা হাতে ম্যাচ জিতেয়েছে। বেশ কয়েকজন ভাল ক্রিকেটার, ম্যাচ উইনার আছে। তবে সংযম ও দৃঢ়তা ধরে রাখলে বড় ম্যাচেও পারফর্ম করা যায়।' যোগ করলেন, 'অর্পিত যেভাবে দাপট দেখিয়ে খেলেছে, আমি যখন ছিলাম না, দলকে নেতৃত্ব দিয়েছে। ভীষণ প্রশংসনীয়। ন’শোর ওপর রান করেছে। তবে সেই রানটা আমাদের কাছে ১৪০০-১৫০০ রানের সমান। অর্পিত, শেল্ডন ও চিরাগ আমাদের ব্যাটিংয়ের স্তম্ভ।'                         

রঞ্জি জয় চেতেশ্বর পূজারাকে উৎসর্গ করেছেন উনাদকট। বলেছেন, 'একশো টেস্ট খেলল আমাদের চিন্টু। ওকেই এই ট্রফি উৎসর্গ করলাম।' যোগ করছেন, 'ফাইনালের মতো বড় ম্যাচে দাপট দেখানোর জন্য সতীর্থদের ধন্যবাদ দেব। মাঠে নেমে দলকে জেতানোর চাপ সকলের ওপরই থাকে।'                              

আরও পড়ুন: একপেশে ম্যাচের হুঙ্কার দিয়ে লজ্জার হার, রঞ্জি ফাইনালে আত্মসমর্পণ বাংলার

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget