এক্সপ্লোর

Ranji Trophy: ডাবল সেঞ্চুরি অর্পিতের, কর্নাটকের বিরুদ্ধে বড় লিড সৌরাষ্ট্রের, ইডেনে বাংলার বিরুদ্ধে ফাইনাল?

Kar vs Sau: কর্নাটকের প্রথম ইনিংসে তোলা ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হল ৫২৭ রানে।

বেঙ্গালুরু: কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চালকের আসনে সৌরাষ্ট্র (Kar vs Sau)। কর্নাটকের প্রথম ইনিংসে তোলা ৪০৭ রানের জবাবে সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হল ৫২৭ রানে। ১২০ রানের লিড নিল সৌরাষ্ট্র। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কর্নাটকের স্কোর ১২৩/৪। মাত্র ৩ রানে এগিয়ে কর্নাটক। রবিবার, ম্যাচের শেষ দিন। অলৌকিক কিছু না হলে এই ম্যাচ ড্র হবে। আর সেক্ষেত্রে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ফাইনালে পৌঁছে যাবে সৌরাষ্ট্র।

ব্যাট হাতে সৌরাষ্ট্রের নায়ক অর্পিত বাসবডা। কর্নাটকের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন ময়ঙ্ক অগ্রবাল। সৌরাষ্ট্রের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন অর্পিত। সৌরাষ্ট্রের অধিনায়ক ৪০৬ বলে ২০২ রানের অনবদ্য ইনিংস খেললেন। চিরাগ জানি করলেন ৭২ রান। কর্নাটক বোলারদের মধ্যে ভি কাভেরাপ্পা ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। 

১২০ রানের লিড হজম করার পর ব্যাট করতে নেমে ফের হোঁচট খায় কর্নাটক। প্রথম বলেই ফিরে যান আর সমর্থ। ময়ঙ্ক অগ্রবাল ৬৪ বলে ৫৫ রান করে ফেরেন। দেবদত্ত পড়িক্কল রান পাননি। ৮ বলে ৭ রান করে ফেরেন। ৭৪ বলে ৫৪ রান করে ক্রিজে রয়েছেন এস জে নিকিন জোস। দিনের শেষ বেলায় মণীশ পাণ্ডে ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান। অলৌকিক কিছু ঘটাতে হলে রবিবার, ম্যাচের শেষ দিন কর্নাটককে শুধু দ্রুত রান তুললেই হবে না, সৌরাষ্ট্রকে অল আউটও করতে হবে।

চালকের আসনে বাংলা

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা (Ben vs MP)। সেই সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে বিদায়ও কার্যত বাঁধা। অলৌকিক কিছু না ঘটলে খালি হাতেই ফিরতে হবে রজত পতিদার-বেঙ্কটেশ আইয়ারদের।

কারণ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানের বিশাল লিড নিল বাংলা। এখনও ব্যাট করছে বাংলা। দ্বিতীয় ইনিংসে এখনও হাতে রয়েছে এক উইকেট। কাল, রবিবার ম্যাচের শেষ দিন। মধ্যপ্রদেশের পক্ষে একদিনে প্রায় সাড়ে পাঁচশো রান তাড়া করে জেতা কার্যত অলীক। মনোজ তিওয়ারিদের ফাইনালে ওঠা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

মনোজ-অনুষ্টুপরা ফাইনালে উঠলে খেলা ইডেন গার্ডেন্সে হওয়ার সম্ভাবনা। কারণ, দ্বিতীয় সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসের লিড নিয়েছে সৌরাষ্ট্র। অর্পিত বাসবডাদের ফাইনালে খেলা কার্যত নিশ্চিত। আর বাংলা বনাম সৌরাষ্ট্র ফাইনাল হলে সেই ম্যাচ হবে ইডেনে। যেহেতু বাংলা গ্রুপ পর্বে পয়েন্টের নিরিখে এগিয়ে ছিল।

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget