এক্সপ্লোর

দেওয়ালিতে শব্দবাজি না ফাটাতে আবেদন করায় ‘হিপোক্র্যাট’ খোঁচা সোস্যাল মিডিয়ায়, বিরাটের হয়ে সাফাই আরসিবি-র

গোটা অধ্যায়ের সূত্রপাত চলতি মাসের প্রথম দিকে বিরাটের জন্মদিন উদযাপনে আরসিবি-র সরকারি হ্যান্ডলে পোস্ট করা ভিডিও ঘিরে। সেই ভিডিওতে অধিনায়কের জন্মদিনের খুশিতে শব্দবাজি ফাটানোর ছবি ভাইরাল হয়। ব্যাস, শুরু হয়ে যায় বিরাটকে ট্রোল করা।

নয়াদিল্লি: দেওয়ালি উদযাপনে শব্দবাজি না ফাটানোর আবেদন করে ‘হিপোক্র্যাট’ বা ‘দুমুখো’ বদনাম শুনতে হল বিরাট কোহলিকে, সোস্যাল মিডিয়ায়। ব্যাপারটা এতদূর গড়িয়েছে যে বিরাট আইপিএলে যে টিমের অধিনায়ক, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) পর্যন্ত সাফাই দিতে আসরে নেমেছে। সাধারণ মানুষকে বলছেন, দেওয়ালিতে শব্দবাজি ফাটাবেন না, তবে কেন নিজের টিম আরসিবি, আইপিএলকে প্রতিটা ম্যাচের শেষে শব্দবাজি ফাটানোয় বারণ করেননি, তাদের নিন্দা করেননি বিরাট? এই প্রশ্নই তোলা হয়েছে সোস্যাল মিডিয়ায়। ৩২ বছরের বিরাটকে নিশানা করে অশালীন হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। গত কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছেন বিরাট। গোটা অধ্যায়ের সূত্রপাত চলতি মাসের প্রথম দিকে বিরাটের জন্মদিন উদযাপনে আরসিবি-র সরকারি হ্যান্ডলে পোস্ট করা ভিডিও ঘিরে। সেই ভিডিওতে অধিনায়কের জন্মদিনের খুশিতে শব্দবাজি ফাটানোর ছবি ভাইরাল হয়। ব্যাস, শুরু হয়ে যায় বিরাটকে ট্রোল করা। শেষ পর্যন্ত আরসিবি ব্যাখ্যা দেয়, শব্দবাজি ফাটানোর ভাইরাল হওয়া ভিডিওটি ঠিক নয়। তারা কখনই শব্দবাজি ফাটায়নি। বাজি ফাটানোর দৃশ্য নেওয়া হয়েছে গত ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির পতাকা দিবস উদযাপনের পুরানো আর্কাইভ ফুটেজ থেকে। পরিবেশে সুন্দর, পরিষ্কার রাখায় নিজেদের অবস্থানও স্পষ্ট করে জানায় তারা। ট্যুইটারে লেখা হয়েছে, আশা করি, আপনারা সকলেই শান্তিতে পরিবার, বন্ধুদের নিয়ে সুখে দেওয়ালি পালন করছেন। স্পষ্ট করে দেওয়া ভাল, আরসিবি-র সাম্প্রতিক উদযাপনমূলক ভিডিওতে যে শব্দবাজি পোড়ানোর দৃশ্য রয়েছে, সেগুলি ইউএই-র পতাকা দিবস পালনের আর্কাইভ ফুটেজ থেকে নেওয়া। পরিবেশ রক্ষায় আরসিবির আন্তরিক প্রয়াস অব্যাহত রয়েছে। বছরের পর বছর ধরে আমরা এটাই করে আসছি। দেওয়ালির শুভ মূহূর্ত উপলক্ষ্যে ভক্ত, অনুরাগীদের উদ্দেশ্যে বিরাট আবেদন করেন, তাঁরা যেন শুধু পরিবারের সঙ্গে প্রদীপ জ্বালিয়েই এবার উত্সব করেন। বলেন, মনে রাখুন, পরিবেশ বাঁচাতে শব্দবাজি ফাটাবেন না, এই শুভ মূহূর্তে শুধুমাত্র বাড়িতে পরিবারের সদস্য়দের সঙ্গে আনন্দ করুন, মিষ্টি বিলোন। প্রসঙ্গত, বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফরে আছে। সেখানে কোয়ারান্টিনে থেকে ট্রেনিং নিচ্ছেন দলের সদস্য়রা। ২৭ নভেম্বর থেকেভারত সেখানে তিনটে একদিনের ম্যাচ, তিনটি টি২০ ম্যাচ, চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget