এক্সপ্লোর

IPL 2023: আইপিএলের মাঝেই ম্য়াচ গড়াপেটার ছায়া, জুয়ারির ফোন জাতীয় দলের তারকা পেসারকে

IPL 2023 Update: তিনি সঙ্গে সঙ্গে বোর্ডকে জানান সে কথা। পরে দ্রুততার সঙ্গে এই ব্যাপারে হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

বেঙ্গালুরু: আইপিএল চলছে। আর বিনোদনের ক্রিকেট লিগে ফের বিতর্কের গন্ধ। আবার ম্য়াচ গড়াপেটার আভাস। আরসিবির ও জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তাঁর কাছে নাকি ম্যাচ গড়াপেটার জন্য প্রস্তাব এসেছিল। তিনি সঙ্গে সঙ্গে বোর্ডকে জানান সে কথা। পরে দ্রুততার সঙ্গে এই ব্যাপারে হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

ঠিক কী হয়েছিল?

সিরাজ আরসিবি দলের নিয়মিত সদস্য। প্রতি ম্যাচেই প্রথম একাদশে খেলেন তিনি। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, হায়দরাবাদের এক বাস চালক তাঁকে ফোন করে আরসিবি শিবিরের ভেতরের খবর জানতে চেয়েছিলেন। তখনই বোর্ডকে সিরাজ বিষয়টি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, ''সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।'' 

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অন্ধকার গ্রাস করেছিল। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এছাড়াও এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান এবং অজিত চাণ্ডিলাকে গ্রেফতারও করা হয়েছিল। তালিকায় ছিলেন চেন্নাই দলের তৎকালীন মুখ্যকর্তা গুরুনাথ মেইয়াপ্পনও। এবার ফের এত বছর পরে আরও একবার আইপিএলের খবরের শিরোনামে ম্য়াচ গড়াপেটার ছায়া। 

বেঙ্কটেশের ঘুরে দাঁড়ানোর গল্প

এক সময় চোট পেয়ে ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন। পায়ের অস্ত্রোপচারের পর ফের ফিরে এসেছেন তিনি। কেকেআরের জার্সিতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। বেঙ্কটেশ আইয়ারের আজানা গল্প নাইটদের সোশ্য়াল মিডিয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে এক ক্লিপসে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশের অলরাউন্ডার বলছেন, ''আমার বাঁ হাঁটু ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। সেই সময় বিসিসিআই ও অন্যান্য সবাই আমার পাশে দাঁড়িয়েছিল। চার-পাঁচ মাস এনসিএতে ছিলাম। চোট থেকে বেরিয়ে আসার জন্য ডাক্তার, ট্রেনাররা প্রচুর সাহায্য করেছেন। এনসিএতে রিহ্যাব সেরেছিলাম। আমি ভীষণ খুশি যে কেকেআরের জার্সিতে আবার মাঠে ফিরতে পেরেছি। খেলাটা আমি ভীষণ ভালবাসি, আর দ্রুত মাঠে ফিরতেই চেয়েছিলাম।'' তিনি আরও বলেন, ''রান করব কি করব না। উইকেট পাব কি পাব না, তা তো পরের কথা। কিন্তু ক্রিকেটে ফিরতে পারব, এটাই আমার কাছে বিশাল ব্য়াপার ছিল। আমার মুখে হাসি ফিরিয়েছিল। চিকিৎসকরা আমার পা দেখার পর বলেছিলেন যে আমি ফের খেলতে পারব। আমি ভাগ্যবান যে কেকেআরের জার্সিতে আবার খেলতে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget