এক্সপ্লোর

RCB-W vs UP-W, WPL 2023: পেরির ঝোড়ো হাফসেঞ্চুরি সত্ত্বেও ১৩৮ রানে অল আউট আরসিবি

WPL: শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলল।

ব্রেবোর্ন: উইমেন্স প্রিমিয়ার লিগে এলিস পেরির (Ellyse Perry) দাপট। শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলল। তার মধ্যে পেরি ৩৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেললেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।

টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে রান পাননি তিনি। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে ফেরেন। ২৯ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। সেখান থেকে খেলা ধরে নেন সোফি ডিভাইন ও পেরি। সোফি ২৪ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। ৩৯ বলে ৫২ রান করেন পেরি। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

তবে আরসিবি ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামে। লোয়ার মিডল অর্ডারের কেউই রান পাননি। বাংলার রিচা ঘোষ আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে রান আউট হয়ে যান। ইউপি ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে সোফি একেলস্টোন ১৩ রানে ৪ উইকেট নেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অল আউট হয়ে যায় আরসিবি।

অশ্বিনের কীর্তি

ভারতের ক্রিকেটপ্রেমীরা বলে থাকেন, টেস্ট ক্রিকেটে শীত-গ্রীষ্ম-বর্ষা, অশ্বিনই (Ravichandran Ashwin) ভরসা। শুক্রবার ফের একবার তা প্রমাণ করলেন তামিলনাড়ুর অফস্পিনার। জোড়া সেঞ্চুরিতে ভারতের হাত থেকে চতুর্থ টেস্টের রাশ যখন কার্যত ছিনিয়ে নেওয়ার মুখে অস্ট্রেলিয়া, তখনই বল হাতে জ্বলে উঠলেন অশ্বিন (Ind vs Aus)। লাঞ্চের পর দ্রুত তিনটি উইকেট তুলে নিলেন। কেঁপে গেল অস্ট্রেলিয়া। ৪৮০ রানে শেষ হল স্টিভ স্মিথদের ইনিংস। আর ৬ উইকেট নিয়ে অজিদের ঘাতক হিসাবে ফের নিজেকে প্রতিষ্ঠিত করলেন অশ্বিন।

এদিন তিনি ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের কীর্তি। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলার এখন অশ্বিনই। মোট ২৬ বার এই কীর্তি গড়েছেন তিনি। কুম্বলে যেখানে ভারতের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। মাত্র ৫৫ টেস্টে এই নজির গড়লেন অশ্বিন। কুম্বলে যেখানে ৬৩ টেস্টে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।

পাশাপাশি আরও কয়েকটি কীর্তি গড়লেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি এখন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়। মুথাইয়া মুরলীধরনের পরে। মুরলীধরন ৪৫ বার এই কীর্তি করেছেন। পাশাপাশি অশ্বিনের এটা টেস্টে ৩২তম বার ইনিংসে ৫ উইকেট। যে রেকর্ড রয়েছে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনেরও। সেই সঙ্গে অশ্বিন এখন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় বোলার। তিনি এখানেও পিছনে ফেললেন কুম্বলেকে। নাথান লায়নের সঙ্গে অশ্বিনই এখন বর্ডার-গাওস্কর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। দুজনেরই ঝুলিতে রয়েছে ১১৩টি করে উইকেট।

আরও পড়ুন: শুরু থেকেই কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে থাকবেন রাসেল-নারাইন, শাকিবদের নিয়ে প্রশ্ন

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget