এক্সপ্লোর

তৃতীয় টেস্ট: অপ্রতিরোধ্য কোহলি, নজরকাড়া বিজয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের পথে ভারত

নয়াদিল্লি: ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারতীয় টেস্ট দল। জোড়া শতরানের দৌলতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে ম্যাচে জাঁকিয়ে বসল ভারত। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৭১। ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা।

এদিন শতরান করেন ওপেনার মুরলি বিজয় ও বিরাট কোহলি। দ্বিতীয় টেস্টে যেখানে শেষ করেছিলেন মুরলি বিজয় ও কোহলি, তৃতীয় টেস্টে সেখান থেকেই শুরু করেন এই দুই ব্যাটসম্যান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। বেশ জমাটিভাবেই শুরু করেন দুই ওপেনার বিজয় ও শিখর ধবন। কিন্তু, মাঝে মনোঃসংযোগে ছেদ ঘটায় ২৩ রানে আউট হন তিনি।

আগের ম্যাচে দুরন্ত শতরান করলেও, এদিন শুরুটা ভাল করেও, তাকে বড় রানে পরিণত করতে ব্যর্থ চেতেশ্বর পূজারা। তিনিও ২৩ রান করেই আউট হন।

তবে, ভারতের ইনিংসকে মজবুত ভিত দেন বিজয়-কোহলি জুটি। আগের ম্যাচে দুরন্ত শতরানের দৌলতে এই ম্যাচে শিখর ধবনের সঙ্গে ওপেনার হিসেবে প্রথম একাদশে জায়গা পান বিজয়। বাদ পড়েন রাহুল।

হতাশ করেননি তামিলনাড়ুর ডান-হাঁতি ব্যাটসম্যান। নাগপুরের পর এবার নয়াদিল্লিতেও শতরান হাঁকালেন বিজয়। টেস্ট কেরিয়ারের ১১তম শতরান করে ফেলেন তিনি।

দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে আউট হন বিজয়। ততক্ষণে অবশ্য করে ফেলেছেন ১৫৫ রানের ঝকঝকে ইনিংস। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১৩টি চারে।

অন্যদিকে, অধিনায়ক কোহলি যেন স্বপ্নের ফর্মে রয়েছেন। চলতি টেস্ট সিরিজে শতরানের হ্যাটট্রিক করে ফেলেন ভারত অধিনায়ক। এদিন কেরিয়ারের ২০ তম শতরান সম্পন্ন করেন। তাঁর শতরান আসে মাত্র ১১০ বলে।

দিনের শেষে ১৫৬ রানে অপরাজিত রয়েছেন বিরাট। তাঁর ব্যাট থেকে এসেছে ১৬টি ঝলসানো চার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, বিপক্ষ বোলারদের ওপর কতটা দাপট দেখিয়েছন তিনি।

এদিন তৃতীয় উইকেটে বিজয়-কোহলি জুটিতে ২৮৩ রান ওঠে। যা শ্রীলঙ্কার বোলারদের মেরুদণ্ড কার্যত ভেঙে দেয়। এই দুই ব্যাটসম্যান যখন মাঠের চারদিকে বল পাঠাচ্ছেন, তখন বিপক্ষ বোলারদের দিশেহারা দেখাচ্ছিল।

এদিন কোহলি ও বিজয়ের আক্রমণের কোনও জবাব ছিল না লঙ্কার বোলারদের। দেখে মনে হচ্ছিল, কখন দুজন কোনও ভুল করবেন, দুই ব্যাটসম্যান যেন তারই অপেক্ষা করছিলেন।

দ্বিতীয় দিনে দলের স্কোর ৫৫০-৬০০ রানে নিয়ে যাওয়াই হবে টিম ইন্ডিয়ার প্রাথমিক লক্ষ্য। তারপর বিশাল রানের বোঝা চাপিয়ে বিপক্ষকে একেবারে দুরমুশ করতে চাইবে কোহলি-ব্রিগেড।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget