এক্সপ্লোর

T20 World Cup 2026 : 'সাত নম্বরে উইল জ্যাকসের ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে সত্যিকারের প্লাস পয়েন্ট', মনে করছেন গাওস্কর

Will Jacks : জ্যাকস এখনও পর্যন্ত চলতি টি২০ বিশ্বকাপে সাত ইনিংসে ১৯১ রান করেছেন। গড় ৬৩ এবং স্ট্রাইক রেট ১৭৬।

মুম্বই : টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে টানা তৃতীয়বার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। আর তার আগে ইংল্যান্ডের এক ক্রিকেটার সমীহ আদায় করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কিংবদন্তি সুনীল গাওস্করের। এরকম একজন খেলোয়াড় থাকা ইংরেজদের পক্ষে প্লাস পয়েন্ট বলে মনে করছেন তিনি।

কে সেই ক্রিকেটার ? উত্তর, উইল জ্যাকস। একটি গল্ফ ইভেন্টে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাওস্কর বলেন, "ওঁর একটা ভূমিকা আছে। এরকম এক একটা টুর্নামেন্ট থাকে যখন সবকিছুই ঠিক চলে। এমনকী ব্যাট হাতেও, নীচের দিকে দলের হয়ে ভাল রান করছেন উনি। ওঁর মতো কেউ সাত নম্বরে ব্যাট করছেন, এটা ইংল্যান্ডের পক্ষে সত্যিকরেই প্লাস পয়েন্ট।" চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছেন উইল জ্যাকস। দলের হয়ে অসাধারণ পারফর্ম করে চারটি প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের রেকর্ড স্পর্শ করে ফেলেছেন জ্যাকস। ২০১২ সালের সংস্করণে চারবার POTM গিয়েছিল ওয়াটসনের ঝুলিতেও। 

জ্যাকস এখনও পর্যন্ত চলতি টি২০ বিশ্বকাপে সাত ইনিংসে ১৯১ রান করেছেন। গড় ৬৩ এবং স্ট্রাইক রেট ১৭৬। এ পর্যন্ত টুর্নামেন্টে ১৪টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে উইল জ্যাকসকে ভারতীয় অলরাউন্ডার শিবম দুবের সঙ্গে তুলনা করেছেন গাওস্কর। তাঁর কথায়, "শিবম দুবে থাকার মতো ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচে আমরা যেটা দেখলাম, দুবে এলেন এবং এক ওভারে ২টি চার মেরে চাপ কমিয়ে দিলেন।" এদিকে বল হাতেও চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে সাতটি উইকেট নিয়ে ফেলেছেন জ্যাকস। দলে পার্ট-টাইম অফ-স্পিনারের কাজ করছেন তিনি। গাওস্কর বলছেন, "ওয়াংখেড়ের পিচে যদি টার্ন থাকে, তাহলে ওঁর বল কাজে লাগতে পারে। তাই, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্যরা তাঁকে কীভাবে খেলছেন তার ওপর নির্ভর করছে।"

পরিসংখ্যান কী বলছে, টিম ইন্ডিয়া কি ইংল্যান্ডকে হারাতে পারবে? পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও ইংল্যান্ড মোট ৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনবার টিম ইন্ডিয়া এবং দুবার ইংল্যান্ড জিতেছে। এই পাঁচ ম্যাচের মধ্যে ২ বার ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে। ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ড টিম ইন্ডিয়াকে ১০ উইকেটে হারিয়েছিল। তার দু'বছর পর, ২০২৪ সালের সেমিফাইনালে ভারত ৬৮ রানে জয়লাভ করে প্রতিশোধ নেয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Lionel Messi event Vandalism: যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
Wriddhiman Saha: বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
Virat Kohli: কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
IPL 2026: ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার
ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার
Advertisement

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget