এক্সপ্লোর

Rajnikanth Calls Rinku: রিঙ্কুর পারফরম্যান্সে অভিভূত, কেকেআর তারকাকে ফোন রজনীকান্তের

Rinku Singh: রজনীকান্ত রিঙ্কুর সঙ্গে দেখা করারও ইচ্ছাপ্রকাশ করেছেন বলেই খবর।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2023) মাঠে চলচ্চিত্র জগতের একাধিক পরিচত মুখকে প্রায়শই খেলা দেখতে উপস্থিত থাকতে দেখা যায়। চলতি আইপিএলেও জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কপূর, সোনম কপূরদের আইপিএলের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তিনি সশরীরে মাঠে উপস্থিত না হলেও, আইপিএলের ম্যাচগুলির দিকে নজর রাখছেন রজনীকান্তও (Rajnikanth)। শুধু নজর রাখছে বলা ভুল, মরসুমে সকলের নজর কাড়া রিঙ্কু সিংহকে (Rinku Singh) সরাসরি নাকি ফোনও করেছেন 'থালাইভা'।

চলতি আইপিএলেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েছেন রিঙ্কু। তারপর থেকেই রিঙ্কুকে ঘিরে উন্মাদনা সর্বত্র। শুধু সেই পাঁচ ছক্কায় অসম্ভবকে সম্ভব করাই নয়, রিঙ্কু একের পর এক ম্যাচে ধারাবাহিক রানও করেছেন। আর তাঁর এই পারফরম্য়ান্স নজর কেড়েছে রজনীকান্তরও। সুপারস্টার রজনী তাই রিঙ্কুকে বাহবা জানাতে নিজেই তাঁকে ফোন করেছিলেন বলে শোনা যাচ্ছে। শুধু ফোন করেই থামেননি সুপারস্টার রজনী। রিঙ্কু চেন্নাইতে এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করারও ইচ্ছাপ্রকাশ করেন রজনী। অবশ্য রিঙ্কু ইংরেজিতে তেমন সরগড় নন, তাই তিনি রজনীকান্তের বলা বেশ কিছু শব্দ বুঝতে পারেননি বলেও রিপোর্টে দাবি করা হয়। 

প্রসঙ্গত, রবিবারই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিপকে মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচের আগে গতকালই রিঙ্কুসহ গোটা নাইট বাহিনী চেন্নাই পৌঁছে গিয়েছে। কিন্তু বর্তমানে রজনীকান্ত চেন্নাইতে নেই। তিনি তাঁর আসন্ন সিনেমা 'লাল সালাম'-র শ্যুটিংয়ের জন্য সদ্যই মুম্বই উড়ে গিয়েছেন বলে খবর। তাই তাঁর সঙ্গে এ যাত্রায় রিঙ্কুর সঙ্গে রজনীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই। ভবিষ্যতে এই দুই তারকার সাক্ষাৎ কবে হয়, সেটাই দেখার। তবে রিঙ্কু কিন্তু সুপারস্টার রজনীর সঙ্গে দেখা করার সম্ভাবনায় বেশি উচ্ছ্বসিত বলেই অন্দরমহলের খবর।

বর্তমানে লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। অপরদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। নাইটদের প্লে-অফের যে ক্ষীণ আশা রয়েছে, সেই আশা বজায় রাখতে সিএসকেকে হারাতেই হবে নাইটদের। রিঙ্কুরা সেই লক্ষ্যে সাফল্য পান কি না, সেটাই দেখার বিষয়। 

হার্দিকের দায়িত্ব পালন

তিনি গুজরাত টাইটান্সের (Gujarat Titans) অধিনায়ক। তাঁর সামনে এবার খেতাব রক্ষা করার লড়াই। কারণ, গতবারের চ্যাম্পিয়ন তাঁর দল। এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাতই।

হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) অবশ্য ক্রিকেটের বাইরের জীবনেও একইরকম সপ্রতিভ। আইপিএলের ফাঁকেই ছেলেকে পড়াতে বসে গেলেন তিনি। যে কোনও স্নেহশীল বাবার মতো। ছেলে অগস্ত্যকে পড়ালেন হার্দিক। বইয়ের ছবি দেখিয়ে জীব-জন্তু চেনানোর চেষ্টা করলেন। হার্দিকের প্রশ্নে সাবলীল উত্তর দিল খুদে অগস্ত্যও। হার্দিক নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে। হার্দিক ক্যাপশনে লিখেছেন, 'রোজ শিখছি আর বড় হচ্ছি'। দাদা ক্রুণাল পাণ্ড্য থেকে শুরু করে সতীর্থ রশিদ খান, সকলেই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে প্রশংসা করেছেন। দিয়েছেন ইমোজি।

আরও পড়ুন: 'স্নেহের খুকি....তোমার মাতা ঠাকুরানী'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget