এক্সপ্লোর

প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পন্থের, ভাঙলেন ফারুক ইঞ্জিনিয়ারের রেকর্ড

সিডনি: সিডনিতে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার পাশাপাশি নতুন কীর্তিও গড়ে ফেললেন ঋষভ পন্থ। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। তিনি ভেঙে দিলেন ফারুক ইঞ্জিনিয়ারের ৫১ বছরের পুরনো সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ১৯৬৭ সালে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ৮৯ রান করেছিলেন ইঞ্জিনিয়ার। সেটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় উইকেটকিপারের সর্বোচ্চ রানের ইনিংস। ঋষভের পূর্বসূরীদের মধ্যে কিরণ মোরে ১৯৯১ সালে মেলবোর্নে অপরাজিত ছিলেন ৬৭ রানে। অস্ট্রেলিয়ায় পার্থিব পটেলের সর্বোচ্চ রান ৬২। ধোনির সর্বোচ্চ অপরাজিত ৫৭ রান। সিডনিতে পন্থ ১৮৯ বলে ১৫৯ রান করে অপরাজিত রইলেন। ঋষভের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে এ বি ডিভিলিয়ার্সের রেকর্ড। ২০১২ সালে পারথে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার করেছিলেন ১৬৯ রান। সেটাই সফরকারী দলের উইকেটকিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। সিডনিতে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের জেফ্রি দুঁজর নজির স্পর্শ করলেন পন্থ। সফরকারী দলের উইকেটকিপার হিসাবে এতদিন একমাত্র দুঁজরই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- দুই দেশেই সেঞ্চুরি ছিল। সেই অভিজাত তালিকায় নিজের নাম তুলে ফেললেন পন্থও। ওভালের পর সিডনিতে সেঞ্চুরি করে। প্রসঙ্গত, বিদেশের মাটিতে টেস্টে ধোনির একটিই সেঞ্চুরি রয়েছে। ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে। উপমহাদেশের বাইরে টেস্টে কোনও সেঞ্চুরি নেই জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়কের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget