এক্সপ্লোর

Asia Cup 2022: নেটে বল ওড়াচ্ছেন পন্থ-জাডেজা, পাক বোলাররা তৈরি তো?

Ind vs Pak: সাকলিনের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা হয়েছে।

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপ (Asia Cup)। যে ম্য়াচের আগে ভারতীয় ব্যাটারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পাক কোচ সাকলিন মুস্তাক। জানিয়েছেন, শাহিন শাহ আফ্রিদি না থাকলেও পাকিস্তানের বাকি বোলাররা বিশ্বের যে কোনও ব্যাটিংয়ে ধ্বংস করে দিতে পারে।

আর সাকলিনের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা হয়েছে। সেখানে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজাকে নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। নেটে বিধ্বংসী মেজাজে বল ওড়াচ্ছেন দুই তারকা। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়েছে, 'হোয়্যাক, হোয়্যাক, হোয়্যাক, সৌজন্যে রবীন্দ্র জাডেজা ও ঋষভ পন্থ'। যেন প্রতিপক্ষ বোলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের দুই তারকা।

এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। তার ওপর প্রথম ম্যাচেই ভারত-পাক মহারণ। তার আগে খোশমেজাজে রোহিত শর্মা (Rohit Sharma)।

দুবাইয়ে অনুশীলন শেষ হতেই একপায়া স্কুটারে চড়ে গোটা আইসিসি অ্যাকাডেমি (Dubai ICC Academy) ঘুরে বেড়ালেন রোহিত শর্মা (Rohit Sharma)। এ ভাবেই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপ (Asia Cup 2022) অভিযান শুরু করার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই রোহিতকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। 

আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতেই অনুশীলন করছে ভারতীয় দল। প্র্যাক্টিস শেষ হওয়ার পর রোহিতকে বিশেষ ধরনের স্কুটার চালাতে দেখা গিয়েছে। মাঠের বাইরে স্কুটার চালানোর পাশাপাশি রোহিতকে মাঠের ভিতরেও ঘুরতে দেখা গিয়েছে। 

নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রোহিতকে দেখা যাচ্ছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বলে একের পর এক গগনচুম্বী ছক্কা মারতে। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মন্তব্য করছেন, এশিয়া কাপে রোহিত এরকম ছন্দে থাকলে ভারতের ভাল ফলাফল হবেই।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget