এক্সপ্লোর

BCCI President: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের মসনদে, কে এই রজার বিনি?

Roger Binny: প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডারের পরিচয় দিতে গেলে প্রথমেই তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রসঙ্গ উঠে আসবে। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বিনি।

মুম্বই: আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। কিন্তু গতকালই খবরে মোটামুটি সিলমোহর পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। তাঁর বদলে তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি মসনদে বসতে চলেছেন। রাজীব শুক্ল গতকালই জানিয়ে দিয়েছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই বিসিসিআই সভাপতি হতে চলেছেন বিনি। আগামী ১৮ অক্টোবরই বিসিসিআই সভাপতি হিসেবে সরকারিভাবে নির্বাচিত হতে চলেছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। 

কে এই রজার বিনি?

প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডারের পরিচয় দিতে গেলে প্রথমেই তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রসঙ্গ উঠে আসবে। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বিনি। সেবার মোট ১৮ উইকেট নিয়েছিলেন টুর্নামেন্টে রজার। ৬৭ বছরের এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পুরো নাম রজার মাইকেল হামফ্রে বিনি। ১৯৫৫ সালের ৯ জুন ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন রজার। ব্যাঙ্গালোরের কেএসসিএ স্টেডিয়ামে ১৯৭৯ সালে টেস্টে অভিষেক হয় রজারের। প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে ভারতীয় দলে খেলেন রজার। ছোটবেলার বন্ধুর বোন সিন্থিয়াকে বিয়ে করেছিলেন রজার। তাঁদের তিন সন্তান রয়েছে। লরা, লিজি ও স্টুয়ার্ট। এর মধ্যে স্টুয়ার্ট বিনি নিজেও ভারতীয় দলের হয়ে খেলেছেন। রজার নিজে মোট ২৭ টেস্টে ১৫৩৪ রান করেছেন। ৪৭ উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্যাটে ৭২ ম্যাচে ২২৬০ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ৭৭ উইকেট। নিয়ন্ত্রিত সুইং ও লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে যথেষ্ট সুনাম ছিল রজারের। 

আগে শোনা যাচ্ছিল, বিসিসিআই সভাপতির বদলে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করতে পারেন সৌরভ। তবে স্লগ ওভারে যেমন মুহূর্তের মধ্যে ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে, তেমনই ভারতীয় বোর্ডের রাজনীতও যে শেষবেলায় অনেক বড় রদবদল ঘটে যায়, তা বোর্ডের বিষয়ে অবগত কারও অজানা নয়। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, সৌরভ নয়, বরং আইসিসির চেয়ারম্যান পদে ভারতের প্রতিনিধি হতে পারেন জয় শাহ (Jay Shah)। তবে বোর্ডের একাংশের দাবি, আপাতত সচিব হিসাবে ২০২৫ সাল পর্যন্ত নিজের মেয়াদ সম্পূর্ণ করবেন জয়। তারপর ভারতীয় ক্রিকেটের প্রশাসন থেকে তাঁকে তিন বছরের জন্য বাধ্যতামুলক কুলিং অফে যেতে হবে। সেই সময় আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য ঝাঁপাতে পারেন অমিত শাহ-পুত্র।

আরও পড়ুন: ফল নিয়ে বেশি ভাবি না, নিজের কাজটা করে যেতে চাই: কুলদীপ

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget