এক্সপ্লোর

IND vs SA: ফল নিয়ে বেশি ভাবি না, নিজের কাজটা করে যেতে চাই: কুলদীপ

Kuldeep Yadav: তাই ফল নিয়ে না ভেবে নিজের কাজ করে যেতে চান তিনি। গতকাল ম্যাচের শেষে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন ২৭ বছরের তরুণ এই লেগস্পিনার।

নয়াদিল্লি: চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (One Day Series) প্রত্যাবর্তনেই নজর কেড়েছেন। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন এই চায়নাম্যান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার আর পেছনে ফিরে তাকাতে রাজি নন কুলদীপ যাদব। তাই ফল নিয়ে না ভেবে নিজের কাজ করে যেতে চান তিনি। গতকাল ম্যাচের শেষে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন ২৭ বছরের তরুণ এই লেগস্পিনার।

কী বলছেন কুলদীপ?

ম্যাচের সেরা হয়ে কুলদীপ যাদব বলছেন, ''ম্যাচের সেরার পুরস্কার পেলে সবসময়ই ভাল লাগে। উইকেট দুর্দান্ত ছিল। বোলিংটা খুব উপভোগ করছি। ফলাফল নিয়ে আমি আর বেশি ভাবি না। নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই। কাজটা করে যেতে চাই। ছন্দ ধরে রাখলেই সাফল্য আসবে।''

তিনি আরও বলেন, ''উল্টোদিকে কে ব্য়াটার রয়েছেন, তা নিয়ে মাথা ঘামাইনি। আমি শুধুমাত্র পিচের নির্দিষ্ট জায়গায় বল করে যেতে চেয়েছিলাম। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফর্ম করাই আমার লক্ষ্য।'' উল্লেখ্য, গতকাল হ্যাটট্রিকের সুযোগও চলে এসেছিল কুলদীপের সামনে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন এনগিডি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে (IND vs SA 3rd ODI) জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০০ রান। সহজ লক্ষ্যে পৌঁছতে খুব বেশি কসরত করতে হল না ভারতীয় দলকে। শুভমন গিলের (Shubman Gill) ৪৯ রানে ভর করে সাত উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে নিল ভারতীয় দল। তবে শুভমন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। এদিন শুভমন ভাল ব্যাট করলেও, অবশ্য চার উইকেটে নিয়ে এই ম্যাচে ভারতের জয়ে সবথেকে বড় অবদান রেখেছেন কিন্তু কুলদীপ যাদবই (Kuldeep Yadav)। এই ম্য়াচ জয়ের ফলে সিরিজও নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া।

এই সিরিজে নিজের অধিনায়কত্বে সকলকে প্রভাবিত করলেও, ব্যাট হাতে তেমন সাফল্য পাননি শিখর ধবন। এই ম্যাচেও মাত্র আট রানে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। গত ম্যাচে ৯৩ রান করা ঈশান কিষাণও ১০ রানের বেশি করতে পারেননি। তবে একদিক আগলে ছিলেন শুভমন। তিনি ৪৯ রানের সুন্দর এক ইনিংস খেলেন। ইনফর্ম শ্রেয়স আইয়ারও তাঁকে যোগ্য সঙ্গ দেন। শুভমন অর্ধশতরান হাতছাড়া করলেও, গত ম্যাচের মতো এই ম্যাচেও শ্রেয়স-সঞ্জু স্যামসন জুটি ভারতের জয় সুনিশ্চিত করেন। শ্রেয়স তো ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতান। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। সঞ্জু দুই রান করেন। ভারত ১৭৯ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।

সেরা শিরোনাম

IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget