এক্সপ্লোর

Roger Federer: অবসর নিতে চলেছেন ফেডেরার? কিংবদন্তির সাম্প্রতিক মন্তব্য ঘিরে জোর জল্পনা

Roger Federer Retirement: এ বছরে উইম্বলডনে ফেরার কথা থাকলেও, রজার ফেডেরার কোর্টে নামতে পারেননি, পরিবর্তে লেভার কাপে তিনি কামব্যাক করতে পারেন বলে শোনা যাচ্ছে।

বাসেল: বয়স ৪০-র গণ্ডি পেরিয়েছে। প্রায় এক বছর ধরে টেনিস কোর্টে খেলতে দেখা যায়নি রজার ফেডেরারকে (Roger Federer)। তাঁর অবসর নিয়ে জল্পনা অব্যাহত। এতদিন পর্যন্ত তিনি এ বিষয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত না দিলেও, ফেডেরারের সদ্য এক মন্তব্য ঘিরে তাঁর অবসর (Roger Federer retirement) নিয়ে জল্পনা আরও ঘনীভূত হচ্ছে। 

টেনিসই জীবনের সব নয়

সম্প্রতি ফেডেরার জানান, টেনিস তাঁর জীবনের এক বিরাট বড় অঙ্গ হলেও, সেটাই তাঁর গোটা জীবন নয়। তিনি বলেন, ''আমি উইনার। তবে যখন প্রতিযোগিতা করার মতো আর ক্ষমতা থাকে না, তখন থেমে যাওয়া উচিত। আমার মনে হয় না টেনিসই আমার জীবনের সব। আমার ছেলে ভাল কিছু করলে বা আমার মেয়ে ভাল নম্বর পেলেও আমি খুশি হই। টেনিস জীবনের বড় অঙ্গ বটে। তবে এর পাশাপাশি আমি নিজের ব্যবসার দিকেও নজর দিতে চাই। খেলার বাইরেও যা যা করা সম্ভব, সেগুলি করতে চাই। পেশাদার কেরিয়ার যে সারাটা জীবন ধরে চলতে পারে না, সেটা আমি ভালভাবেই জানি এবং মেনেও নিয়েছি।''

আরও পড়ুন: উইম্বলডনের ফাইনালে হারালেন কিরিয়সকে, ২১ তম গ্র্যান্ডস্লাম জয় জকোভিচের

উইম্বলডনে ফেরার কথা ছিল ফেডেরারের

ফেডেরারের এই কথাগুলির মাধ্যমেই তাঁর বিদায়ের ঘণ্টা শোনা যাচ্ছে বলেই মনে করছেন অনেকে। ফেডেরার গত বছর উইম্বলডনের (Wimbledon) কোয়ার্টার ফাইনালে শেষবার কোর্টে নেমেছিলেন। হুবার্ট হুরকাজের বিরুদ্ধে সেই পরাজয়ের পর তাঁর আবারও অস্ত্রোপ্রচার হয়েছে। এ বছরের উইম্বলডনে তাঁর কোর্টে ফেরার কথা ছিল। তিনি ফিরেওছিলেন। তবে খেলোয়াড় হিসাবে নয়, সেন্টার কোর্টের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে। সেখানেও তিনি পরের বছরে অল ইংল্যান্ড ক্লাবে ফিরে উইম্বলডনে অংশগ্রহণ করার ইঙ্গিত দেন।

তারপরেই ফেডেরার এই মন্তব্য, তাঁর আপামর ভক্তকুলকে কিছুটা হলেও চমকে দিয়েছে। আপাতত যা খবর, সেই অনুযায়ী ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এ বছরে লন্ডনে অনুষ্ঠিত লেভার কাপেই কোর্টে ফিরবেন। এখন দেখার শেষমেশ কী সিদ্ধান্ত নেন কিংবদন্তি সুইস টেনিস তারকা।

আরও পড়ুন: উইম্বলডনে ইতিহাস গড়েও সতর্ক, কী বলছেন জকোভিচ?

সেরা শিরোনাম

Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget