এক্সপ্লোর

Roger Federer Injury: ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নিলেন ফেডেরার

Roland-Garros 2021: হাঁটুর চোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার। 

প্যারিস: ইঙ্গিত দিয়েছিলেন আগেই, শেষপর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন টেনিসের কিংবদন্তী রজার ফেডেরার। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেও, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি। হাঁটুর চোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার।

ট্যুইটে ফেডেরার লিখেছেন, ‘দু’বার হাঁটুতে অস্ত্রোপচার এবং এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাবিলিটেশন চলার পর আমার শরীরের কথা শোনা জরুরি। আমার সুস্থ হয়ে ওঠার পথে তাড়াহুড়ো করলে চলবে না। এবারের ফ্রেঞ্চ ওপেনে তিনটি ম্যাচ জিততে পেরে আমি শিহরিত। কোর্টে ফেরার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই। সবার সঙ্গে শীঘ্রই আবার দেখা হবে।’

এখনও পর্যন্ত ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। স্পেনের টেনিস কিংবদন্তী রাফায়েল নাদালও ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনেই সবচেয়ে বেশি সাফল্য নাদালের। এখানেই আবার সবচেয়ে খারাপ পারফরম্যান্স ফেডেরারের। এই সুইস তারকা মাত্র একবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাওয়ায় নাদালের সামনে রেকর্ড ২১ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ।

এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েফারকে হারিয়ে দেন ফেডেরার। সেই ম্যাচে তিনি দুর্দান্ত লড়াই করেন। সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির ম্যাতিও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল ফেডেরারের। কিন্তু তার আগেই সরে গেলেন তিনি।

২০০৯-এ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন ফেডেরার। গত বছর দু’বার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। ফ্রেঞ্চ ওপেনের আগে গত ১৬ মাসে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলেন। এই তারকা আগেই জানিয়েছিলেন, তিনি উইম্বলডনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ২৮ জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডন। তার আগে নতুন করে চোট যাতে না পান, সেটি নিশ্চিত করতে চাইছেন ফেডেরার। সেই কারণেই ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি।

এ বছরের অগাস্টে ৪০ বছর বয়স হয়ে যাবে ফেডেরারের। গত কয়েক বছরে তিনি ফ্রেঞ্চ ওপেনে বেশি খেলেননি। ২০১৬ থেকে পরপর তিনবার তিনি রোলা গাঁরোয় নামেননি। ২০১৯-এ তিনি খেলেন এবং সেমি-ফাইনালে পৌঁছন। তাঁকে ভবিষ্যতে আর কোনওদিন রোলা গাঁরোয় দেখা যাবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget