এক্সপ্লোর

IND vs ENG: টেস্ট চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড নেই কোনও ভারতীয়র, রোহিতই কি তালিকায় প্রথম হবেন?

Rohit Sharma Record: ৩৬ বছরের ভারতীয় ওপেনার এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে মোট ৩১টি ম্য়াচ খেলেছেন। আর তাতে মোট ৪৯টি ছক্কা হাঁকিয়েছেন।

ধর্মশালা: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক তিনি। এবার আরও একটি নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা (Rohit Sharma)। ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Test) পঞ্চম টেস্টে আর একটি মাত্র ছক্কা হাঁকালেই নতুন এক নজির গড়বেন ভারত অধিনায়ক। প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৫০ ছক্কা হাঁকানোর নজির গড়বেন হিটম্য়ান। ৩৬ বছরের ভারতীয় ওপেনার এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে মোট ৩১টি ম্য়াচ খেলেছেন। আর তাতে মোট ৪৯টি ছক্কা হাঁকিয়েছেন। ভারতের আর কোনও ব্য়াটার এতগুলো ছক্কা হাঁকাননি টেস্ট চ্যাম্পিয়নশিপে। 

এখনও পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক বেন স্টোকন। তিনি ৪৪ ম্য়াচ খেলে মোট ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। ঝুলিতে রয়েছে মোট ২৯০৭ রান। তালিকায় দ্বিতীয় স্থানেই রোহিত রয়েছেন এখন। তাঁর ঝুলিতে ৪৯ ছক্কার সঙ্গে ২৪৪৯ রান। ২৪ ম্য়াচ খেলে ৩৮ ছক্কার সাহায্যে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্থ। চলতি সিরিজে প্রথম চারটি ম্য়াচ খেললে, হয়ত পঞ্চাশের গণ্ডি পেরনোর সুযোগ থাকত তাঁর কাছেও। জনি বেয়ারস্টো তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ২৭টি ছক্কার সাহায্যে। তিনি খেলেছেন মোট ৩৪টি ম্য়াচ। তবে প্রথম পাঁচে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। মাত্র ৮ ম্য়াচ খেলেই তালিকায় ২৬টি ছক্কা হাঁকিয়েছেন জয়সওয়াল। 

আগামী ৭ মার্চ থেকে শুরু ধর্মশালা টেস্ট। সেই ম্য়াচে রোহিত ছাড়াও আরও একজনের রেকর্ডের হাতছানি রয়েছেন। তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলেকে টেক্কা দিয়ে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট সবচেয়ে বেশিবার নেওয়ার কৃতিত্ব গড়তে পারেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ স্পিনার। টেস্ট ক্রিকেটে ৩৫ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন কুম্বলে। অশ্বিনও তাঁর ৯৯ টেস্ট কেরিয়ারে মোট ৩৫ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন। এবার সেই সংখ্যাটা আরও একবার বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। ধর্মশালা টেস্ট অশ্বিনের কেরিয়ারের ১০০ তম টেস্টও হতে চলেছে। স্বভাবতই তামিল স্পিনারের কাছে বিশেষ মুহূর্ত এটি। ১৩ বছরের টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৫০৭ উইকেট ঝুলিতে পুরেছেন ৩৬ বছরের এই স্পিনার। 

আরও পড়ুন: ইউটিউবে বিরাট দর্শনেই নিজেকে উদ্বুদ্ধ করেন ভারতের এই মহিলা ক্রিকেটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget