এক্সপ্লোর

IND vs WI: টেস্ট কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন রোহিত

Rohit Sharma Century: ২০১৩ সালে কেরিয়ারের প্রথম টেস্টেও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। এদিন ১০ নম্বর সেঞ্চুরিটিও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই হাঁকালেন হিটম্যান।

ডমিনিকা: যশস্বী জয়সওয়ালের পর রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পূরণ করলেন ২ ভারতীয় ওপেনারই। নিজের টেস্ট কেরিয়ারের ১০ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন ভারত অধিনায়ক। ২০১৩ সালে কেরিয়ারের প্রথম টেস্টেও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন। এদিন ১০ নম্বর সেঞ্চুরিটিও ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই হাঁকালেন হিটম্যান। বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূরণ করেন তিনি।

এই টেস্টে রোহিতের সঙ্গী ছিলেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা যশস্বী। তিনি সেঞ্চুরি পূরণ করার ২ ওভার পরেই রোহিত তাঁর সেঞ্চুরি পূরণ করেন। দেশের বাইরে এই নিয়ে দ্বিতীয় টেস্ট শতরান হাঁকালেন হিটম্যান। ওপেনিংয়ে ভারতের হয়ে টেস্টে ওপেনিং জুটি হিসেবে সর্বাধিক ২২৯ রানের পার্টনারশিপ গড়েন রোহিত ও জয়সওয়াল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থ হওয়ার পর কিছুটা চাপ বাড়ছিল। অধিনায়ক হিসেবেও ওয়েস্ট ইন্ডিজ সফর স্ক্যানারে রয়েছে। আপাতত সেই চাপমুক্ত কিছুটা হিটম্যান। ১০৩ রানের ইনিংস খেলেন এদিন রোহিত। ২২১ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান ভারত অধিনায়ক।

এদিকে, টেস্ট অভিষেকেই দুরন্ত যশস্বী জয়সওয়াল । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের মঞ্চে ঝকঝকে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের তরুণ। সেই সঙ্গে ঢুকে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগদের অভিজাত তালিকায়। যাঁদের প্রত্যেকেরই টেস্ট অভিষেকে সেঞ্চুরি রয়েছে।

১৯৯৬ সালের লর্ডস। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বেহালার বীরেন রায় রোডের এক বাঁহাতি ব্যাটারের। যাঁর বিরুদ্ধে ৪ বছর আগে অভিযোগ উঠেছিল, তিনি নাকি আদর্শ টিম ম্যান নন। যে কারণে ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে অভিষেক হলেও বাদ পড়ে গিয়েছিলেন। লর্ডসে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। 

সৌরভের ২৭ বছর পর টেস্ট অভিষেকে নজরকাড়া সেঞ্চুরি করলেন আরও এক বাঁহাতি। যশস্বী। তাঁরও দলে সুযোগ পাওয়া নিয়ে ভ্রু কুঁচকেছিলেন অনেকে। বলা হয়েছিল, আইপিএলের পারফরম্যান্সের জোরে কীভাবে টেস্ট দলে সুযোগ পেলেন। যদিও অনেকেই ভুলে গিয়েছিলেন যে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০-র ওপর ব্যাটিং গড় রয়েছে মুম্বইয়ের ক্রিকেটারের।

মাঠে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিলেন যশস্বী। সেঞ্চুরির পরই যিনি হেলমেট খুলে দৌড়ে গিয়ে বড় এক লাফ মারলেন। তারপরই সেলিব্রেট করলেন হেলমেট ও মাথা ঝুঁকিয়ে। কুর্নিশ করার ভঙ্গিতে। সেলিব্রেশনের যে ধরন ট্রেডমার্ক হয়ে গিয়েছে শুভমন গিলের কল্যাণে। শুভমনকে কি ধন্যবাদও দিলেন যশস্বী? শুভমন নিজে থেকে তিন নম্বরে নামার ইচ্ছাপ্রকাশ না করলে তো যশস্বীর ওপেনিং করাই হতো না!

সেরা শিরোনাম

Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Novak Djokovic: ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্য়ারাথন দ্বৈরথ, রেকর্ড টানা অষ্টমবার উইম্বলডনের সেমিতে অপ্রতিরোধ্য জকোভিচ
Argentina vs Egypt: আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
আর্জেন্তিনা ম্য়াচে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মিশরের মোস্তাফা জিকো
Argentina vs Egypt: 'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ
'আমরা প্রতারণার শিকার', আর্জেন্তিনার বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ মিশরের কোচ

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget