এক্সপ্লোর

Rohit Sharma Injury: সেমিফাইনালের আগে বড় ধাক্কা, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত

T20 World up: বৃহস্পতিবারই অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে মঙ্গলবার নেটে অনুশীলনের সময় চোট পান অধিনায়ক রোহিত।

অ্যাডিলেড: বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই বিরাট বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

অনুশীলনে চোট

মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেইসময় এক শর্ট বল রোহিতের ডান হাতের কব্জিতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আর অনুশীলন করতে পারেননি রোহিত। বাকি গোটা সময়টাই আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। অনুশীলনে না নামলেও, বরফ লাগানো সত্ত্বেও রোহিত যে তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন, তা তাঁর হাবভাবেই স্পষ্ট ফুটে ওঠে। এরপরে প্যাডি আপটনকে দীর্ঘ সময় নেটের পাশে রোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

থ্রো ডাউন সাধারণত ২২ নয়, বরং ১৮ গজ দূর থেকে করা হয়। তাই স্বাভাবিকভাবেই বলের গতিও বেশ থাকে। শর্ট বলে রোহিত পুল করতে গিয়ে কিছুটা গতিতেই পরাস্ত হন তিনি। বল সোজা গিয়ে লাগে তাঁর কব্জিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরু হতে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। তাই স্বাভাবিকভাবেই রোহিতকে নিয়ে চিন্তা বাড়ছে। ভারতীয় মেডিক্যাল দল নিঃসন্দেহে রোহিতকে ম্যাচের জন্য ফিট করতে সবরকম প্রয়াস করবে। তবে হাতে চিড় ধরেছে কি না, তা জানতে কিন্তু পরীক্ষার প্রয়োজন। যদি চিড় ধরে থাকে, তাহলে কিন্তু রোহিতের ম্যাচ খেলা বেশ চাপেরই। 

দলে বদল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত? রোহিত শর্মাদের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সেরকমই ইঙ্গিত দিয়েছেন। জিম্বাবোয়েকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭১ রানে হারিয়ে দ্রাবিড় বলেছেন, 'আমাদের দলের মোট ১৫ সদস্যকে নিয়েই আমরা খোলামেলা থাকছি। আমাদের বিশ্বাস, ১৫ জনের মধ্যে থেকে যেই প্রথম একাদশে সুযোগ পাক না কেন, আমাদের দুর্বল করে ফেলবে না। সেভাবেই দল বাছা হয়েছিল। যাকে প্রয়োজন হবে তাকেই নেওয়া হবে আর তাতে দল এতটুকু দুর্বল হবে না। তবে অ্যাডিলেডের পিচ ও পরিবেশ-পরিস্থিতি কেমন থাকে সেটা দেখতে হবে। আমি অ্যাডিলেডে কয়েকটা ম্যাচ দেখেছি। উইকেট সামান্য মন্থর। বল ঘুরছেও। আমরা অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম সেটায় বল ঘোরেনি। এবার সম্পূর্ণ অন্য পিচে খেলা হতে পারে। একটা ম্যাচের পর অন্য মাঠে কী হবে বলে দেওয়া যায় না।'

বৃহস্পতিবার ভারতের শেষ চারের লড়াই। তার আগে দ্রাবিড় বলছেন, 'আমাদের হাতে দুদিন মতো সময় আছে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। মন্থর পিচ হলে সেই মতো দল তৈরি হবে। অন্যরকম কিছু হলে সেই অনুযায়ী দল সাজানো হবে।'

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চান আখতার, হবে কি সাধপূরণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget