এক্সপ্লোর

IND vs SA: মাঠ কর্মীর সঙ্গে দুর্ব্যবহার, রুতুরাজকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠল সোশ্যাল মিডিয়ায়

Ruturaj Gaikwad: টি-টোয়েন্টি সিরিজে রুতুরাজের ঝুলিতে ৯৬ রান। তবে খারাপ পারফরম্যান্সের জন্য নয়। এবার নিজের বাজে ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল চেন্নাই সুপার কিংসের এই তরুণ ওপেনারকে। 

বেঙ্গালুরু: জাতীয় দলে সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। পাঁচ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজে মাত্র ৯৬ রান করেছেন ১৯ গড়ে। সর্বোচ্চ ৫৭। তবে খারাপ পারফরম্যান্সের জন্য নয়। এবার নিজের বাজে ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল চেন্নাই সুপার কিংসের এই তরুণ ওপেনারকে। 

গতকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা শেষ টি-টোয়েন্টি ম্যাচ নিষ্ফলা ছিল। বৃষ্টির জন্য খেলা হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নামার পর ২ উইকেট হারিয়ে বোর্ডে ২৮ রান তোলার পর প্রবল বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। রুতুরাজ ১০ রান করে এনগিডির বলে আউট হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন মাঠকর্মী ভারতীয় দলের ডাগ আউটে রুতুরাজের পাশে বসে তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। কিন্তু রুতুরাজ সেই মাঠকর্মীকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর ঈঙ্গিতে তাঁকে বোঝান যাতে সেই মাঠকর্মী তাঁর বেশি কাছে না আসেন। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সবাই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তো রুতুরাজকে দল থেকে বাদ দেওয়ার স্লোগানও তুলেছেন। 

 

 

 

উল্লেখ্য, করোনাকালে প্রথম ম্যাচ হচ্ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। উত্তেজনার খামতি ছিল না শহরজুড়ে। কানায় কানায় ভরেছিল মাঠ। সিরিজ ২-২ অবস্থায়। শেষ ম্যাচে হবে ফয়সালা। ঋষভ পন্থের হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উঠছে, এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা।

কিন্তু ক্রিকেটীয় দ্বৈরথে হার-জিতের সুযোগই পাওয়া গেল না। দক্ষতার লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়ে ট্রফি তুলে নিতে পারল না কোনও শিবিরই। খলনায়ক হয়ে হাজির হল বৃষ্টি। বরুণদেবের রোষে ভেস্তেই গেল ম্যাচ। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শেষ হল অমীমাংসিতভাবে।

আরও পড়ুন: ৩ দিনের বিশ্রাম, ২৪ তারিখ আয়ারল্য়ান্ড উড়ে যাচ্ছে হার্দিক বাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget