এক্সপ্লোর

Sachin Tendulkar Birthday: সচিন এক মহীরুহের নাম, সচিন এক আবেগের নাম

Sachin Tendulkar Birthday: ১৯৯০ সালে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে এই ইনিংস খেলেন সচিন। ২০১০ সালে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে কমলা টুপির মালিক।

মুম্বই: নব্বইয়ের দশকের শুরুতে তিনি যখন ভারতীয় ক্রিকেটের নিয়মিত সদস্য হতে শুরু করেছেন, তখনও পর্যন্ত কেউ জানত না যে এই পুঁচকে ছেলেটাই একদিন বিশ্ব ক্রিকেটকে শাসন করবে তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে। মাত্র ষোলোতে অভিষেক, সতেরােতে প্রথম সেঞুরি, এরপর টানা ২৪ বছর। ২২ গজে একচ্ছত্র আধিপত্য। ঝুলিতে একশোর বেশি সেঞুরি, দুশো টেস্ট ম্যাচ, চৌত্রিশ হাজারের ওপর রান। তিনি অবসর নিয়েছে আজ থেকে প্রায় ১০ বছর আগে। কিন্তু এখনও পর্যন্ত সচিন তেন্ডুলকর ভারত তথা বিশ্ব ক্রিকেটেও অন্যতম প্রাসঙ্গিক নাম। আজ পঞ্চাশে পা দিলেন কিংবদন্তি এই ব্যাটার। 

এক নজরে ফিরে দেখা সচিনের সুহানা সফর 

১ আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। ওয়ান ডে ফর্ম্যাটে ৪৯ ও টেস্টে ৫১টি সেঞ্চুরির মালিক মাস্টার ব্লাস্টার। মোট ৩৪, ৩৪৭ রান করেছেন। টেস্টে ১৫,৯২১ ও ওয়ান ডে ফর্ম্যাটে ১৮,৪২৬ রান করেছেন। 

২. মাত্র ১৫ বছর বয়সে রঞ্জি অভিষেক। গুজরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেঞ্চুরি। পরবর্তীতে ইরানি ও দলীপ ট্রফির প্রথম ম্যাচেও শতরান হাঁকিয়েছিলেন।

৩. ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অভিষেক। পাকিস্তানের হয়ে সেই সিরিজে অভিষেক হয়েছিল ওয়াকার ইউনিসেরও। ঠিক একমাস পর পাকিস্তানের বিরুদ্ধেই ওয়ান ডে ক্রিকেটেও অভিষেক।  


৪. ১৯৯০ সালে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই দেশে এই ইনিংস খেলেন সচিন।


৫. সচিনের কেরিয়ারের অন্যতম সেরা একটি ইনিংস ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাঁকানো ১৩১ বলে ১৪৩ রানের ইনিংসটি। সেই ম্যাচে টনি গ্রেগ কমেন্ট্রি বক্স থেকে বারবার বলছিলেন "কী অসাধারণ ক্রিকেটার"..

৬. ওয়ান ডে ক্রিকেটের সচিনের আরও একটি বিখ্যাত ইনিংস ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭৫ বলে ৯৮ রানের ইনিংসটি। ওয়াসিম, ওয়াকার, শোয়েবের মতো বিশ্বমানের বোলিং লাইন আপের সামনে দুর্দান্ত এই ইনিংস।

৭. ২০১০ সালে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে কমলা টুপির মালিক হন সচিন। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হেরে গেলেও  পুরো টুর্নামেন্টে ৬১৮ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।

৮. বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে দ্বিশতরানের ইনিংস খেলেন সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১০ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

৯. কেরিয়ারের সবচেয়ে স্পেশাল মুহূর্ত অবশ্যই ২০১১ বিশ্বকাপ জয়। টুর্নামেন্টে ভারতীয় দলের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি।

১০. ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের ১০০ তম সেঞ্চুরি হাঁকান সচিন। আজও যা বিশ্ব ক্রিকেটে বিরল। এর পরের বছরই ওয়াংখেড়েতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ। ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেটের ভগবান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget