এক্সপ্লোর

Sachin Tendulkar: মাঝ আকাশে আচমকাই শুরু সচিন...সচিন শব্দব্রহ্ম, তাঁকে দেখে অবাক সাধারণ যাত্রীরা

Sachin Tendulkar Update: অবসরের ১১ বছর পরও জনপ্রিয়তা কতটা সাড়ে পাঁচ ফুটের এই ক্রিকেট ঈশ্বরের তা বোধহয় এর থেকেই বোঝা যায়। 

মুম্বই: চারিদিকে সচিন সচিন শব্দব্রহ্ম। সবাই মিলে একসঙ্গে সচিন...সচিন..বলে চিৎকার করছেন। এমন ছবি দেখে আমরা অভ্যস্ত। ভারতের জার্সিতে যতবার মাঠে নামতেন মাস্টার ব্লাস্টার (Master Blaster)। তখনই এমনভাবে গ্যালারি সোচ্চার হত। কিন্তু এবার মাঝ আকাশেই সচিন সচিন (Sachin Tendulkar) চিৎকার। অবসরের ১১ বছর পরও জনপ্রিয়তা কতটা সাড়ে পাঁচ ফুটের এই ক্রিকেট ঈশ্বরের তা বোধহয় এর থেকেই বোঝা যায়। 

নিজের ইনস্টাগ্রামে সচিন একটি স্টোরি পোস্ট করেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে বিমানের জানলা দিয়ে বাইরের ছবি তুলছেন মাস্টার ব্লাস্টার। সোশ্যাল মিডিয়ায় এরপরই একটি ক্লিপ ভাইরাল হয়, সেখানে দেখা যায় সস্ত্রীক বিমানের ইকনমিক ক্লাসে সফর করছেন সচিন। প্রিয় ক্রিকেটারকে দেখে বিমানের প্রত্যেক যাত্রীই সচিন সচিন করে চিৎকার করে ওঠেন। পাল্টা তাঁদের অভিবাদন কুড়িয়ে নেন সচিন। ধন্যবাদও জানান সবাইকে। 

 

ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন সময়ে কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে সচিনকে। এছাড়াও মুম্বই ইন্ডি্য়ান্সের মেন্টর হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এই মুহূর্তে সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকরও মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য। আইপিএল অভিষেক হলেও এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অর্জুন। বাবার নামের একটা চাপ তো মাথাতে রয়েছেই তেইশের অর্জুনের। তবে সচিন কখনওই চান না যে ছেলে বাবার পরিচয় ২২ গজে খেলুক। এই প্রসঙ্গে কোনও বাড়তি সুবিধেও তিনি অর্জুনকে দিতে নারাজ।

২০১১ সালের বিশ্বকাপ জিতেছিলেন সচিন। ধোনির নেতৃত্বাধীন সেই দলের সবচেয়ে সিনিয়র সদস্য ছিলেন মাস্টার ব্লাস্টার। এরপর ২০১৩ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্য়াচ খেলতে নেমেছিলেন। শেষ ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেললেও শতরান মিস করেন সচিন। সেই ইনিংসে বিরাটের ক্যাচ নেওয়ার পর সেলিব্রেশন করেননি ড্যারেন স্যামি। 

সচিন ছয় ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ভারতের মাটিতে ২০১১ সালে আয়োজিত শেষ ৫০ ওভারের বিশ্বকাপেই সচিনের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়। বিশ্বখেতাব জেতে ভারতীয় দল। সেটাই তাঁর জীবনের সবথেকে গর্বের মুহূর্ত বলে জানান সচিন। অতীতের স্মৃতচারণা করে সচিন বলেছিলেন, '১৯৮৭ সালে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা, বিশ্বকাপ টুর্নামেন্ট সবসময়ই আমার কাছে বিশেষ অনুভূতির। ২০১১ সালের বিশ্বকাপ জয়ই আমার ক্রিকেট সফরের সবথেকে গর্বের মুহূর্ত।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget