এক্সপ্লোর

Don Bradman Birthday: ব্র্যাডম্যানের জন্মদিনে আবেগে ভাসলেন সচিন, জানালেন শ্রদ্ধার্ঘ্য

Sachin On Don Bradman Birthday: ১৯৯৮ সালে কিংবদন্তির ডাকে সচিন ও আরেক অজি কিংবদন্তি শেন ওয়ার্ন ব্র্যাডম্যানের বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেইসময়ই সচিনের শেয়ার করা ছবিটি তোলা।

মুম্বই: আজ, ২৭ অগাস্ট, আজকের দিনেই  ১৯০৮ সালে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার স্যার ডন ব্র্যান্ডম্যান জন্ম (Don Bradman Birthday) নিয়েছিলেন। কিংবদন্তি অজি ব্যাটার অন্তত পরসংখ্যানের বিচারে বাকি সকলের থেকে অনেকটাই এগিয়ে। অজি কিংবদন্তির জন্মদিনে যে তাই শুভেচ্ছার ঢল নামবে, তা খুবই স্বাভাবিক। ব্র্যাডম্যানের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন সম্ভবত তাঁর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানো একমাত্র ব্যাটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সচিনের স্মৃতিচারণ

ব্র্যাডম্যানের ১১৪তম জন্মবার্ষিকীতে সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় ব্র্যাডম্যানকে স্মরণ করে লেখেন, '২৭ অগাস্ট দিনটি গোটা ক্রিকেটবিশ্বের জন্য সবসময়ই একটি বিশেষ দিন। স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং ক্রিকেটকে সামনের সারিতে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উনি অতীতেও ক্রিকেটারদের অনুপ্রেরিত করেছেন এবং এখনও অনুপ্রেরিত করে চলেছেন। আপনার জন্মদিনে আপনার কথা খুব মনে পড়ছে স্যার ডন ব্র্যাডম্যান।'

 

সচিনের বিষয়ে ব্র্যাডমন

সচিনকে বরাবরই স্নেহ করতেন ব্র্যাডম্যান। তাঁর সঙ্গে একাধিকবার দেখা করতেও গিয়েছেন সচিন। নিজের সঙ্গে একবার সচিনের তুলনা করে ব্র্যাডম্যান বলেছিলেন, 'আমি টিভিতে ওর খেলা দেখেছি এবং ওর টেকনিক আমায় মুগ্ধ করেছে। সেই কারণেই আমি আমার স্ত্রীকেও ডেকে ওর ব্যাটিং দেখাই। আমি কোনওদিনও আমার নিজের খেলা দেখিনি। তবে আমার মনে হয়েছে এই খেলোয়াড়ের খেলার ধরনটা অনেকটা আমার মতোই। আমার স্ত্রীও টিভিতে ওর ব্যাটিং দেখে আমার কথায় সহমত প্রকাশ করেন। ব্যাট করার সময় ও যেভাবে দাঁড়ায়, যে ভাবে স্ট্রোক খেলে, ওর টেকনিক- সবটাতেই আমার সঙ্গে ওর মিল রয়েছে।'

'লিটল মাস্টার' ব্র্যাডম্যানের সঙ্গে যে ছবিটি আজকের দিনে শেয়ার করেছেন, সেটাও ব্র্যাডম্যানের বাড়িতেই তোলা। ১৯৯৮ সালে কিংবদন্তির ডাকে সচিন ও আরেক অজি কিংবদন্তি শেন ওয়ার্ন ব্র্যাডম্যানের বাড়িতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেইসময়ই এই ছবিটি তোলা। আজ বহুদিন হয়েছে ব্র্যাডম্যান আর নেই। তবে আজও টেস্টে তাঁর ৯৯.৯৪-র টেস্ট ব্যাটিং গড় সকলের ধরাছোঁয়ার বাইরে। 

আরও পড়ুন: ভাল বল করেও মিলেছিল না স্বীকৃতি, পাকিস্তানের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপ ফাইনালেই জাত চেনান ইরফান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget