এক্সপ্লোর

SAFF C'ship 2021: সুনীল রেকর্ড গড়ায় খুশি, তবে গোলখরা কাটাতে হবে, বলছেন ভারতের কোচ

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে মাত্র দু’টি গোল করতে পেরেছে ভারত। সেই দু’টি গোলই করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী।

মালে: সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সফল দল ভারত। সাতবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি চারবার রানার্সও হয়েছে ভারত। কিন্তু চলতি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের পারফরম্যান্স সেই তুলনায় নেহাতই সাদামাটা। তিন ম্যাচে মাত্র দু’টি গোল করতে পেরেছে ভারত। সেই দু’টি গোলই করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। গতকাল নেপালের বিরুদ্ধে যেভাবে একের পর এক সহজ সুযোগ নষ্ট হয়েছে, তাতে প্রধান কোচ ইগর স্টিম্যাচের কপালে চিন্তার ভাঁজ। ফাইনালে যেতে গেলে বুধবার আয়োজক দেশ এবং পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মলদ্বীপকে হারাতেই হবে। তাই গোলখরা কাটাতে মরিয়া স্টিম্যাচ।

স্টিম্যাচ বলেছেন, ‘নেপালের বিরুদ্ধে তিন পয়েন্ট আসায় আমি খুব খুশি। এই ম্যাচে জয় পাওয়ার ফলে আমরা শেষপর্যন্ত লড়াইয়ে আছি। আমাদের ফাইনালে যাওয়ার সুযোগ আছে। ছেলেরা যেভাবে নেপালের বিরুদ্ধে নিজেদের উজাড় করে দিয়েছে, তার জন্য আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। ছেলেরা প্রায় সব বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে, তবে আমাদের গোল করার ক্ষেত্রে উন্নতি করতেই হবে। আমরা যে সুযোগ পাচ্ছি, তা কাজে লাগাতে হবে। গোলের সুযোগ কাজে লাগাতে না পারলে আমাদের ভুগতে হবে।’

আরও পড়ুন সাফে নেপালের বিরুদ্ধে জয়সূচক গোল, পেলেকে ছুঁলেন সুনীল ছেত্রী

গতকাল নেপালের বিরুদ্ধে গোল করে কিংবদন্তী পেলের ৭৭টি আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ সুনীল। এই বয়সেও তিনি একাই দলকে টানছেন। গতকাল সহজতম সুযোগ নষ্ট করলেও, শেষপর্যন্ত তাঁর গোলেই জয় পেয়েছে ভারত। ম্যাচের শেষে তাই অধিনায়কের প্রশংসা করে কোচ বলেছেন, ‘ও আগেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। শেষপর্যন্ত আমাদের সবাইকে স্নায়ুর চাপে ভুগিয়েছে ও। রেকর্ড গড়ায় আমরা সবাই খুশি। ও যাতে আরও গোল করতে পারে, দলের সবাই সেই চেষ্টা করছে।’

বুধবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে মলদ্বীপের মুখোমুখি হচ্ছে ভারত। ফাইনালে যেতে গেলে ভারতকে জিততেই হবে। সেই কারণেই গোল নষ্টের পালা বন্ধ করতে মরিয়া স্টিম্যাচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget