এক্সপ্লোর

SAFF Championship 2023: গোল করেও দলকে জেতাতে পারলেন না ছেত্রী, কুয়েতের সঙ্গে ১-১ ড্র করল ভারত

Indian Football Team: ম্যাচ ড্র করে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুযোগ হাতছাড়া করল ভারত।

বেঙ্গালুরু: সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship 2023) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কঠিন প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল (India vs Kuwait)। গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন সমর্থকরা। তবে ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও দুর্ভাগ্যবশত শেষমেশ এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। ১-১ ড্রয়ে শেষ হল ম্যাচ। গোল করেও দলকে জেতাতে পারলেন না সুনীল ছেত্রী। এই ড্রয়ের ফলে গ্রুপ 'বি'-র শীর্ষে শেষ করার সুযোগও হাতছাড়া করলেন ব্লু টাইগার্সরা। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের জায়গা আগেই পাকা করে রেখেছিল ভারত।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন ছেত্রী। তবে দ্বিতীয় পোস্টে আকাশ মিশ্রর বাড়ানো বলের সঙ্গে অল্পের জন্য সংযোগ ঘটাতে পারেননি ছেত্রী। ম্যাচের বিশতম মিনিটে শাবাইব আলখালদি কুয়েতের হয়ে দূরপাল্লার একটি শট নেন বটে, তবে তিনি তেকাঠির মধ্যে শট রাখতে পারেননি। ম্যাচের প্রথম তিরিশ মিনিট ভারতীয় দল ম্যাচে নিজেদের দাপট দেখালেও ধীরে ধীরে ম্যাচে ফেরে কুয়েত। গোটা প্রথমার্ধ জুড়েই ভারতীয় তারকারা বারংবার ছেত্রীকে দিয়ে গোল করানোর প্রচেষ্টায় ছিলেন। শেষমেশ প্রথমার্ধের ইনজুরি টাইমে সেই লক্ষ্যে সফল হয় ভারত।

ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অনিরুদ্ধ থাপার কর্নার থেকে সাইড ফুডে দুরন্ত গোল করেন ছেত্রী। এটি তাঁর কেরিয়ারের ৯২তম আন্তর্জাতিক গোল। এই গোলের সুবাদেই নতুন ইতিহাসও লিখলেন ছেত্রী। সাফ চ্যাম্পিয়নশিপে এটি ভারতীয় অধিনায়কের ২৪তম গোল। এই গোলের সুবাদেই আলি আশফাককে পিছনে ফেলে এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন ছেত্রী।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় কুয়েত। কুয়েতের হয়ে আলখালদি বারংবার ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করেন। কিন্তু বারবারই ভারতীয় রক্ষণের সামনে আটকে যাচ্ছিলেন তিনি। ম্যাচের শেষের দিকে দুই দলের খেলোয়াড়রা ঝামেলায় জড়িয়ে পড়েন। এর ফলে ভারতের রহিম আলি এবং কুয়েতের আমেদ আলখালাফ লাল কার্ডও দেখেন। ম্যাচের ৯২তম মিনিটে শেষমেশ গোল হজম করতে হয় ভারতকে। আব্দুল্লার ক্রস আনোয়ার আলির পায়ে লেগে অমরিন্দরের মাথার উপর দিয়ে চলে যায়। ভারতীয় গোলরক্ষকের কাছে বল বাঁচানোর আর কোনও সুযোগ ছিল না। হতাশাজনকভাবে এই আত্মঘাতী গোলের জেরেই ভারতকে ১-১ ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget