এক্সপ্লোর

SAFF Championship: খেতাবি লড়াইয়ে কুয়েতের মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল?

India vs Kuwait: ভারত ও কুয়েত এই টুর্নামেন্ট আগেও একবার মুখোমুখি হয়েছিল। ১-১ স্কোরলাইনে শেষ হয় সেই ম্যাচ।

বেঙ্গালুরু: লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শ্যুট আউটে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (SAFF Championship Final) খেলার যোগ্যতাঅর্জন করেছে ভারতীয় দল (Indian Football Team)। এবার নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে কুয়েতের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অপরদিকে, কুয়েত ১-০ স্কোরলাইনে বাংলাদেশকে পরাজিত করে। দুই দল এবার ফাইনালে মুখোমুখি হবে (India vs Kuwait)।

এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল একবার একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচেও ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ১-১ ম্যাচ ড্র করেই ভারতকে খুশি থাকতে হয়ত। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করতেই পারেন সমর্থকরা। ঘরের মাঠে দর্শকদের সামনে ভারত কিন্তু খাতায় কলমে সামান্য হলেও এগিয়ে শুরু করবে ম্যাচটি। তবে পরপর দুই ম্যাচে শেষ মিনিট পর্যন্ত একেবারে লড়াই করতে হয়েছে ব্লু টাইগার্সদের। পরপর অল্প ব্যবধানে ম্যাচ, ক্লান্তি দূর করার যথেষ্ট সময় না পাওয়াটা কিন্তু ভারতের বিপক্ষে যাবে।

ভারতীয় সমর্থকদের জন্য খুশির খবর। সেমিফাইনালে সন্দেশ ঝিঙ্গান খেলতে পারেননি। সন্দেশের বদলে সুযোগ পাওয়া আনোয়ার আলি দুর্দান্ত পারফর্ম করেন বটে। তবে ফাইনালের আগে সন্দেশ নির্বাসন কাটিয়ে ফেলেছেন। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় তাঁকে এক ম্যাচ নির্বাসিত হতে হয়। তবে ঝিঙ্গান ফিরলেও, টুর্নামেন্টে ইতিমধ্যেই দুইবার লাল কার্ড দেখা ভারতের কোচ ইগর স্তিমাচ কিন্তু এই ম্যাচেও দলের পাশে ডাগ আউটে থাকতে পারবেন না তিনি। অপরদিকে, অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) সেমিফাইনালে গোল করতে না পারলেও, গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন তিনি। তাঁর ফর্ম ভারতের জন্য একটা বড় ইতিবাচক দিক। গুরপ্রীতদের আত্মবিশ্বাস ও জমাট রক্ষণও দলকে ভরসা দেবে। তবে কুয়েত দুই দলের গত ম্যাচেই শেষ পর্যন্ত টিকে থেকে ড্র আদায় করে নিয়েছিল। তাই আগেভাগে কিন্তু কিছুই বলা সম্ভব নয়।

কাদের ম্যাচ?

ভারত বনাম কুয়েত (সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল)

কোথায় খেলা?

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে

কখন ম্যাচ?

কিক অফ সন্ধ্যা ৭.৩০

কোথায় দেখা যাবে?

ম্যাচটি দেখা যাবে ফ্যান কোড অ্যাপে। ডিডি স্পোর্টস টিভি চ্যানেলে দেখানো হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget