এক্সপ্লোর

SAFF Cup: ৫ বছর পর ফের ফুটবলের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ, কবে আয়োজিত হবে ম্যাচ?

India vs Pakistan: ২০১৮ সালের সাফ কাপেই শেষবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ হারান সুনীল ছেত্রীরা।

নয়াদিল্লি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনওক্ষেত্রেই ভারত-পাকিস্তানের (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তবে আসন্ন সাফ কাপে (SAFF Cup) ভারতে খেলতে আসছে পাকিস্তান ফুটবল। পাঁচ বছর পর আবারও ভারত-পাকিস্তানের ফুটবল দ্বৈরথের সাক্ষী থাকতে পারবেন ফুটবলপ্রেমীরা। ২১ জুন থেকে ৪ জুলাই ভারতের বেঙ্গালুরুতেই আয়োজিত হবে এবারের সাফ কাপ। সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ভারত (Indian Football Team) ও পাকিস্তান, উভয় দলই। 

বুধবারই আসন্ন সাফ কাপের ড্র আয়োজিত হয়েছিল। সেই ড্রয়ে গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তান তো রয়েছেই, সঙ্গে সঙ্গে কুয়েত এবং নেপালও একই গ্রুপে রয়েছে। অপরদিকে গ্রুপ বি-তে রয়েছে লেবানন, মালদ্বীপ, বাংলাদেশ ও ভুটান। কান্তিরাভা স্টেডিয়ামে গোটা টুর্নামেন্টটিই আয়োজিত হবে। রাউন্ড-রবিন লিগ ফর্ম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। রাউন্ড-রবিন পর্ব শেষে আট দলের টুর্নামেন্টের উভয় গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে।

প্রসঙ্গত, লেবানন এবং কুয়েত দক্ষিণ এশিয়ার দল না হলেও, এই টুর্নামেন্টে আমন্ত্রণের ভিত্তিতে অংশগ্রহণ করতে চলেছে। টুর্নামেন্টের সকল দলগুলির মধ্যে ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে সবচেয়ে এগিয়ে লেবাননই। ফিফা ব়্যাঙ্কিংয়ে তাঁরা ৯৯ নম্বরে রয়েছে। লেবাননের পরে ব়্যাঙ্কিংয়ে ১০১-এ থাকা ভারতীয় দলই দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে, এই ভিত্তিতে সকলের পিছনে রয়েছে পাকিস্তান। পড়শি দেশ ফিফা ব়্যাঙ্কিংয়ে ১৯৫ নম্বরে রয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন প্রথম ম্যাচে কুয়েত ও নেপাল একে অপরের মুখোমুখি হবে। ওইদিনই দ্বিতীয় ম্যাচে ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সাফ কাপেই শেষবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ হারান সুনীল ছেত্রীরা। তবে দুর্ভাগ্যবশত সুনীলদের ফাইনালে মলদ্বীপের বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে হারতে হয়। সব মিলিয়ে ভারত-পাকিস্তান ফুটবলের ময়দানে মোট ২০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে ভারতীয় দলই এগিয়ে রয়েছে। ২০ বারের মধ্যে ১২ বারই জিতেছে ভারত।

প্রসঙ্গত, ২১ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর ভারতীয় দল ২৪ তারিখ নেপালের বিপক্ষে এবং ২৭ তারিখ কুয়েতের বিপক্ষে মাঠে নামবে। ভারতের প্রতিটি ম্যাচই সন্ধে ৭.৩০টা থেকে শুরু হবে। ১ জুলাই টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ৪ জুলাই ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে। 

আরও পড়ুন: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget