এক্সপ্লোর

Wimbledon Junior Men's title: টেনিস কোর্টে বাঙালি রাজ, জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়

রবিবার ঘাসের কোর্টে জুনিয়র উইম্বলডন খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি।

লন্ডন: উইম্বলডনের মঞ্চে বাঙালি রাজ। রবিবার ঘাসের কোর্টে জুনিয়র উইম্বলডন খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাঙালি টেনিস প্লেয়ার সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিলভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। ১৭ বছরের এই প্রতিভাবান টেনিস প্লেয়ারের পক্ষে খেলার ফল ৭-৫, ৬-৩।

উইম্বলডনের নম্বর ওয়ান কোর্টে এদিন ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখাচ্ছিল সমীরকে। প্রথম সেটে যদিও বেশি আগ্রাসী ছিলেন লিলভ। কিন্তু শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় ম্যাচে নিজের দখল নিয়ে নেন সমীর। দ্বিতীয় সেটে প্রায় একাধিপত্য বজায় রেখেই ম্যাচে জয় ছিনিয়ে আনেন সমীর।

 

সুপার সানডেতে বাঙালির জন্য এর থেকে খুশির খবর কিছুই হতে পারত না। সকালে ফুটবল প্রিয় বাঙালি কোপা ফাইনালে আর্জেন্তিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিল। সন্ধ্যায় উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে জকোভিচ নামার আগেই বাঙালির জন্য গর্বের এই মুহূর্ত তৈরি হয়। লিয়েন্ডার পেজ এর আগে বাঙালি হিসেবে টেনিস কোর্টে বিশ্বমঞ্চে নিজের নাম লিখিয়েছিলেন। এরপরে সমীরও সেই তালিকায় নাম লেখালেন। নিউ জার্সিতে থাকেন সমীর। সেখানেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন ১৭ বছরের এই কিশোর।  তবে আশ্চর্যের বিষয় হল এখনও পর্যন্ত নিজের টেনিস কেরিয়ার নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছেন সমীর। আদৌ টেনিসকেই ভবিষ্যতে কেরিয়ার হিসেবে গড়বেন কিনা তা নিয়েই ভাবছেন তিনি। 

এদিনের ফাইনালে মোট ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াই হয় ২ প্রতিপক্ষের মধ্যে। শেষবার ভারতীয় হিসেবে জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন যুকি ভামব্রি। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। এছাড়া ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন ও ১৯৯১ সালে ইউ এস ওপেন জিতেছিলেন লিয়েন্ডার পেজ। রমেশ কৃষ্ণন ১৯৭৯ সালে ফরাসি ওপেন ও উইম্বলডনে জুনিয়র খেতাব জিতেছিলেন। রামানাথন কৃষ্ণন ১৯৫৪ সালে উইম্বলডন জুনিয়র খেতাব জেতেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget