এক্সপ্লোর

ISL: হাঁটুতে চোট, হতে পারে অস্ত্রোপচার, জুনে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্য়াচেও কি নেই সন্দেশ?

Sandesh Jhingan Injury: বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্য়াচ ম্য়াচ রয়েছে ভারতের। কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত আগামী ৬ জুন। সেই ম্য়াচেও পাওয়া যাবে না হয়ত সন্দেশকে। 

নয়াদিল্লি: হাঁটুর চোট গুরুতর। আর তার জন্যই এবার আইএসএলের (ISL 2024) পুরো মরশুম থেকেই ছিটকে যেতে পারেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। এমনকী দেশের জার্সিতেও হয়ত পাওয়া যাবে না তাঁকে আগামী বেশ কয়েক মাস। এশিয়ান কাপে খেলার সময় চোট পেয়েছিলেন তারকা এই ডিফেন্ডার। আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলতে নামেন সন্দেশ। আগামী জুনে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্য়াচ ম্য়াচ রয়েছে ভারতের। কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারত আগামী ৬ জুন। সেই ম্য়াচেও পাওয়া যাবে না হয়ত সন্দেশকে। 

গত ২৩ জানুয়ারি সিরিয়ার বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন ঝিঙ্গান। সিরিয়ার ফরোয়ার্ড পাবলো সাব্বাগের থেকে বল কেড়ে নেওয়ার লড়াইয়ে ছিলেন ৩০ বছরের ভারতীয় ডিফেন্ডার। সেই পরিস্থিতিতেই বেকায়দায় পড়ে যান সন্দেশ। প্রথমার্ধে আরও কিছুক্ষণ মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি সন্দেশ। এরপর থেকে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরেই রয়েছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sandesh Jhingan (@sandesh21jhingan)

গত শনিবার সন্দেশ ঝিঙ্গানের আইএসএল ক্লাব এফসি গোয়ার হয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানাে হয়, ''হয়ত আগামী ৩-৬ মাস পর্যন্ত সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যাবে না। মাঠের বাইরে থাকতে পারে ওঁ।'' এর আগে ২০১৯ সালে চোট পাওয়ার পর ২০২০ মরশুমে পুরোটাই মাঠের বাইরে ছিলেন সন্দেশ। এরপর আইএসএলে এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামেন সন্দেশ। দেশের সেরা প্লেয়ারও হন তিনি। ২০১৪ সালে প্রথম আইএসএলে এমার্জিং প্লেয়ারের তকমা জিতেছিলেন সন্দেশ। সেবার থেকে চারবার রানার্স আপ দলের সদস্য ছিলেন এই ডিফেন্ডার।

উল্লেখ্য, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সন্দেশ। তিনি যতটা না আধুনিক সময়ের বল প্লেইং ডিফেন্ডার, তার চেয়ে বেশি সংরক্ষণশীল ‘ওল্ড স্কুল’ ডিফেন্ডার। সাফল্যের কারণ কী? সেই উত্তরে সুনীল ছেত্রীর সতীর্থ জানান, ''আমাকে সফল বলা হয়, কারণ, যে কারণে, ক্লাব আমাকে সই করায়, আমি সেটাই করার চেষ্টা করি। দলের মধ্যে শক্তি আনার ও দলকে সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করি। ক্লিন শিট রাখতে আমার খুবই ভাল লাগে। এই জন্যই বিভিন্ন ক্লাব আমাকে নিয়েছে। কিন্তু লোকে একজন খেলোয়াড়ের যে গুণটা দেখতে পায় না, তা হল ড্রেসিংরুমে, মাঠের বাইরে তার ভূমিকা। সেটাও বিবেচ্য বিষয় হওয়া উচিত।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার

ভিডিও

Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget