এক্সপ্লোর

Santosh Trophy: আজ সন্তোষ ট্রফির সেমিফাইনাল, বাংলার সামনে মণিপুর

Indian Football: গতকাল কর্ণাটককে ৭-৩ গোলে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফি ফাইনালে পৌঁছে গিয়েছে কেরল। আজ বাংলার লড়াই মণিপুরের বিরুদ্ধে। ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলা।

মলপ্পুরম: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) যেমন মুম্বই (Mumbai), সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) তেমন বাংলা (Bengal)। এই প্রতিযোগিতায় ৩২ বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ১৩ বার রানার্সও হয়েছে বাংলা। ফের বাংলার সামনে সন্তোষ ট্রফি জয়ের হাতছানি। আর মাত্র দু’টি ধাপ। তার প্রথম ধাপ আজ। সেমিফাইনালে বাংলার সামনে মণিপুর (Manipur)। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাংলা শিবির।

বাংলার ভরসা ফারদিন আলি মোল্লা

এবারের সন্তোষ ট্রফিতে অসাধারণ ফর্মে বাংলার তরুণ স্ট্রাইকার ফারদিন আলি মোল্লা। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেন। মণিপুরের বিরুদ্ধে লড়াইয়ে ফারদিনই বাংলার অন্যতম ভরসা। এছাড়া অধিনায়ক মনোতোষ চাকলাদার, মহীতোষ রায়, তন্ময় ঘোষ, অভিজ্ঞ গোলকিপার প্রিয়ন্ত সিংহরাও আছেন।

গ্রুপ বি-র শীর্ষে মণিপুর

মণিপুর যথেষ্ট শক্তিশালী দল। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের অন্যতম সাপ্লাই লাইন মণিপুর। অনেক তরুণ ফুটবলার উঠে আসছেন এই রাজ্য থেকে। এবারের সন্তোষ ট্রফিতেও ভাল খেলছে মণিপুর। তারা গ্রুপ বি-তে একটি ম্যাচই হেরেছে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে ছিল মণিপুর। ফলে বাংলার লড়াই খুব একটা সহজ হবে না। তবে বাংলার কোচ-ফুটবলাররা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

কেরলের কাছে হার বাংলার

এবারের সন্তোষ ট্রফিতে একটি ম্যাচেই হেরেছে বাংলা, সেটি কেরলের কাছে। বাকি সব ম্যাচেই বাংলার পারফরম্যান্স ভাল। চলতি সন্তোষ ট্রফিতে বাংলা গোল করেছে আটটি এবং গোল হজম করেছে পাঁচটি। বাংলার রক্ষণের পারফরম্য়ান্স ভাল। তবে স্ট্রাইকারদের অত্যধিক গোল মিস চিন্তার কারণ হতে পারে। রাজস্থানের বিরুদ্ধেও একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন ফারদিন, সুজিৎ সিংহরা। মণিপুরের বিরুদ্ধে সেটা করলে চলবে না।

সন্তোষ ট্রফি ফাইনালে কেরল

আজ জিতলে ফাইনালে কেরলের মুখোমুখি হবে বাংলা। গতকাল কর্ণাটককে ৭-৩ গোলে উড়িয়ে দিয়েছে কেরল। একাই পাঁচ গোল করেছেন জেসিন টি কে। চলতি সন্তোষ ট্রফিতে এখনও অপরাজিত কেরল। এখনও পর্যন্ত ৬ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে কেরল। ঘরের মাঠে সপ্তমবার চ্যাম্পিয়ন হওয়াই জেসিনদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget